শিরোনাম
◈ শাসনের আসনে তারেক রহমান, সামনে বহুমাত্রিক চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে নয়, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার শপথ হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়   ◈ নতুন সরকারের শপথে ভারত, চীনসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ ◈ দেশত্যাগের গুঞ্জনে মুখ খুললেন ফয়েজ, বললেন ‘আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি’ ◈ ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে নিজের পরিকল্পনা জানালেন এহছানুল হক মিলন ◈ নির্বাচনী অনিয়মে চ্যালেঞ্জের সুযোগ: ৪৫ দিন সময় পেলেন প্রার্থীরা ◈ এমপিদের বেতন কত টাকা? ◈ এনসিপির বিক্ষোভের ডাক ◈ দেশত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে স্কটল‌্যান্ড‌কে হারা‌লো ইংল্যান্ড

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২২, ০৮:০৪ রাত
আপডেট : ২৩ নভেম্বর, ২০২২, ০৮:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনের প্রসূতি বিভাগে রুশ ক্ষেপনাস্ত্র হামলা, নবজাতকের মৃত্যু

নবজাতকের মৃত্যু

মিহিমা আফরোজ: ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া অঞ্চলের একটি হাসপাতালে প্রসূতি বিভাগে রাশিয়া ক্ষেপনাস্ত্র হামলা চালায়। এই হামলায় নিহত হয়েছে একটি নবজাতক। বুধবার (২৩ নভেম্বর) ইউক্রেনের জরুরী পরিষেবার তথ্য অনুসারে, এই হামলার সঙ্গে সংযুক্ত ছিল মস্কোও । ডেইলি মেইল

উদ্ধারকারীরা  সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন, মঙ্গলবার থেকে বুধবার রাতারাতি জাপোরিঝিয়ার হাসপাতালে রাশিয়া রকেট হামলা করে। এই হামলার কারণে হাসপতালটির প্রসূতি বিভাগের দ্বিতল ভবন ধসে পড়ে। তারা আরও জানান, ভবনটিতে প্রসাবকালীন মহিলা ও নবজাতক ছাড়া একজন চিকিৎসকও ছিলেন। প্রেসিডেন্ট জেলেনস্কি ইউক্রেনে সন্ত্রাস ও হত্যা কর্মকান্ড চালানোর জন্য রাশিয়াকে অভিযুক্ত করেছেন। সম্পাদনা: খালিদ আহমেদ

এমএ/কেএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়