শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৫৪ দুপুর
আপডেট : ০৫ অক্টোবর, ২০২২, ১২:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউক্রেনকে ৬২৫ মিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের, সতর্ক করলো রাশিয়া

ইউক্রেনের সেনা

ইমরুল শাহেদ: ইউক্রেনের পূর্বাঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর অগ্রগতি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেম (এইচআইএমএআরএস) রকেট লঞ্চারসহ সর্বাধুনিক অস্ত্রের ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছে। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়া বলেছে, এতে যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আল-জাজিরা

এ ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনের যেসব অংশ রাশিয়া দখল করে নিয়েছে, দক্ষিণ ও পূর্বাঞ্চলের সে সব এলাকা মুক্ত করার জন্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন। 

জেলেনস্কি বলেছেন, তার বাহিনী খুব দ্রুত এবং দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে। দুটি রণক্ষেত্রেই তারা বেশ কিছু গ্রাম দখল মুক্ত করতে পেরেছে। 

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের আহ্বানে ফোনে যোগ দিয়ে বাইডেন কিয়েভের প্রতি ওয়াশিংটনের অব্যাহত সমর্থনের উপর জোর দিয়েছেন। যতদিনই লাগুক রাশিয়ার ছোবল থেকে ইউক্রেনকে মুক্ত রাখার জন্য সমর্থন জানিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন বাইন। এ তথ্য জানানো হয়েছে হোয়াইট হাউজের এক বিবৃতিতে। 

ইউক্রেনের চারটি অঞ্চল সাজানো গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত করে নেওয়ার ঘোষণার পর এটাই হলো যুক্তরাষ্ট্রের প্রথম সামরিক প্যাকেজ। ইউক্রেনের চারটি অঞ্চল রাশিয়াভুক্ত ঘোষণা বিশ্বজুড়ে নিন্দিত হয়েছে। বলা হয়েছে রাশিয়ার এই উদ্যোগ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। 

হোয়াইট হাউস বলেছে যে অস্ত্রগুলি - মার্কিন সামরিক মজুদ থেকে অবিলম্বে টানা হবে - এতে আরও চারটি এইচআইএমএআরএস নির্ভুল রকেট লঞ্চার, ৭৫,০০০ রাউন্ড গোলাবারুদ সহ ৩২টি হাউইৎজার, ২০০টি মাইন-প্রতিরোধী অ্যাম্বুশ প্রোটেক্টেড (এসআরএপি) যান এবং ক্লেমোর অ্যান্টি-পারসনেল মাইন অন্তর্ভুক্ত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়