শিরোনাম
◈ এক যুগের বেশি সময় পর ঢাকা-গাজীপুর বিআরটি প্রকল্প বন্ধের সিদ্ধান্ত, বদলে যাচ্ছে সড়কের নকশা ◈ সুখবর পেলেন ঋতুপর্ণারা, ফিফা নারী র‍্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে ১০৬ নম্বরে বাংলাদেশ ◈ রাজশাহীতে ৩৮ হাজার ৯৭০ আখচাষিকে ১২ কোটি টাকার প্রণোদনা দিলেন তারেক রহমান ◈ শাহজালাল বিমানবন্দরে স্টোর ভবনে আগুন ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর ২৬ অক্টোবর, সই হবে অন্তত ৪ সমঝোতা স্মারক ◈ যে কারণে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি, নেপথ্যে যা জানা গেল ◈ জাতীয়কৃত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের জরুরি নির্দেশনা ◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ২০ অক্টোবর, ২০২৬, ০৬:৩০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৃত্যুর গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে হাজির কিম জং উন

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের স্বাস্থ্য ও মৃত্যুকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। সম্প্রতি ইন্টারনেট ও বিভিন্ন ট্যাবলয়েড মিডিয়ায় তার অসুস্থতা বা মৃত্যুর বিষয়ে যেসব অপ্রমাণিত ও ভিত্তিহীন দাবি ছড়িয়ে পড়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত করে তিনি জনসমক্ষে হাজির হয়েছেন।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানাও, কিম জং উন দেশটির একটি জাতীয় পোশাক ও পাদুকা প্রদর্শনী পরিদর্শনে যান। সেখানে তার উপস্থিতি ও রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিগুলোর মাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে চলা সমস্ত গুঞ্জনের ইতি ঘটেছে। 

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়েছিল যে তিনি গুরুতর স্বাস্থ্য সংকটে পড়েছেন কিংবা মারা গেছেন। তবে প্রদর্শনীতে তার এই স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই সেসব খবরের সত্যতা অসত্য প্রমাণিত হলো।

সূত্র: এনকে নিউজ

  • সর্বশেষ