শিরোনাম
◈ পাকিস্তানের ক্রিকেটের পতনের জন্য দায়ী ইমরান খান, বল‌লেন সা‌বেক কোচ হারুন র‌শিদ ◈ ২০৩০ সা‌লের বিশ্বকাপের ফাইনাল নিয়ে কাড়াকাড়ি স্পেন এবং মরক্কোর মধ‍্যে, মুখ খুলতে বাধ্য হলো ফিফা ◈ রাজধানীতে কিশোর গ্যাংয়ের ভয়াল বিস্তার, এক বছরে বেড়েছে ৩৫ শতাংশ ◈ মধ্যপ্রাচ্যে আসছে ‘শেনজেন’ সুবিধা ◈ মন্ত্রণালয়ের জরুরি নির্দেশনা ভূমি উন্নয়ন কর পরিশোধ নিয়ে  ◈ শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না ◈ জরুরি নির্দেশনা এসএসসি পুনর্নিরীক্ষায় ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের জন্য ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক ◈ ৫-৭ দিনের মধ্যে গ্যাস পরিস্থিতি আরও স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী (ভিডিও) ◈ অতিরঞ্জিত নয়, জনমতের বাস্তবতা মেনেই সরকারের কথা বলতে হবে: তারেক রহমান

প্রকাশিত : ০৩ জুন, ২০২৬, ০৮:৩৯ রাত
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত কুয়েত বিমানবন্দর, বিমান চলাচল বন্ধ

ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হতাহতের ঘটনাও ঘটেছে। তাই নিরাপত্তার স্বার্থে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার (৩ জুন) এক বিবৃতিতে তিনি জানান, হামলার পরপরই কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জরুরি প্রতিক্রিয়া পরিকল্পনা (ইমার্জেন্সি রেসপন্স প্ল্যান) সক্রিয় করেছে। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগত ও বহির্গামী ফ্লাইটগুলোকে বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট (পথ পরিবর্তন) করা হচ্ছে।

তিনি বলেন, যাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে বিশেষজ্ঞ দল বিমানবন্দরের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং প্রয়োজনীয় মেরামতকাজ শুরুর লক্ষ্যে পরিদর্শন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এদিকে, কুয়েত এয়ারওয়েজসহ দেশের প্রধান বিমানসংস্থাগুলো তাদের ফ্লাইট কার্যক্রম সাময়িক স্থগিতের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের আপাতত বিমানবন্দরে না আসার এবং সর্বশেষ তথ্যের জন্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর অফিসিয়াল যোগাযোগমাধ্যম অনুসরণ করার আহ্বান জানিয়েছে।

  • সর্বশেষ