শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১৭ মে, ২০২৬, ০২:৫৫ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাড়ার টাকার পরিবর্তে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে যৌন নির্যাতনের সুযোগ, স্বামীসহ গ্রেপ্তার ২

এনডিটিভি: ভারতের গুজরাট রাজ্যের মোরবি এলাকায় ভাড়া বকেয়া পরিশোধ নিয়ে এক চরম ও নৃশংস ঘটনার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ভাড়ার টাকার পরিবর্তে নিজের স্ত্রী ও অপ্রাপ্তবয়স্ক কন্যাকে যৌন নির্যাতনের সুযোগ দেন এক ব্যক্তি। ঘটনায় ওই ব্যক্তি ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি মূলত সুরেন্দ্রনগর জেলার বাসিন্দা। জীবিকার খোঁজে প্রায় ছয় মাস আগে তারা মোরবি এলাকায় এসে মাসে মাত্র ২ হাজার রুপি ভাড়ায় একটি বাসায় বসবাস শুরু করেন। কিন্তু চরম আর্থিক সংকটে গত চার মাস ধরে তারা ভাড়া পরিশোধ করতে ব্যর্থ হন।

বকেয়া ভাড়া আদায়ের জন্য বাড়িওয়ালা চাপ সৃষ্টি করলে পরিস্থিতি ভয়াবহ মোড় নেয়। অভিযোগ অনুযায়ী, ওই পরিবারটির পুরুষ সদস্য এক পর্যায়ে এমন একটি জঘন্য সমঝোতায় রাজি হন, যেখানে ভাড়ার বিনিময়ে নিজের স্ত্রী ও নাবালিকা কন্যাকে যৌন নির্যাতনের সুযোগ দেওয়া হয়।

অভিযোগে আরও বলা হয়, ওই বাড়িওয়ালা এই সুযোগ কাজে লাগিয়ে মা ও মেয়ের ওপর একাধিকবার নির্যাতন চালায়।

ঘটনার বিষয়টি প্রথমে ভুক্তভোগী নারীর শাশুড়ির নজরে আসে। এরপর তিনি দেরি না করে মোরবি থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ পাওয়ার পরই পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত স্বামী ও বাড়িওয়ালাকে গ্রেপ্তার করে।

তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন কঠোর ধারা এবং শিশু সুরক্ষা আইন পকসো আইন-এর আওতায় মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে। পাশাপাশি নির্যাতনের শিকার মা ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়