শিরোনাম
◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা ◈ রোম বিমানবন্দরে আটকা ঢাকাগামী বিমান, দুর্ভোগে আড়াই শতাধিক যাত্রী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০৬:৪০ বিকাল
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বন্দর অবরোধ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের সমালোচনা করে যা বলল রাশিয়া

ইরানি বন্দরগুলোতে অবরোধ শুরু করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করেছে রাশিয়া।

সোমবার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। এটি নিশ্চিততার সাথেই ধরে নেওয়া যায়।’

ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে একটি বৃহত্তর চুক্তির অংশ হিসেবে রাশিয়ার পক্ষ থেকে ইরানের ইউরেনিয়াম গ্রহণের প্রস্তাব সম্পর্কে পেসকভ বলেন, ‘তবে অনেক খুঁটিনাটি বিষয় এখনও অস্পষ্ট, তাই আমি এ নিয়ে খুব বেশি কথা বলা থেকে বিরত থাকব।’

পেসকভ বলেন, ‘প্রস্তাবটি পেশ করা হয়েছিল, কিন্তু তা গ্রহণ করা হয়নি। রাশিয়ার পক্ষ থেকে সহায়তা প্রদানের জন্য এখনও প্রস্তুত রয়েছে।’

মার্কিন গোয়েন্দা তথ্যের সাথে পরিচিত একাধিক ব্যক্তির বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম সিএনএন সংঘাত শুরুর পরপরই প্রতিবেদন করেছিল, রাশিয়া ইরানকে মার্কিন সৈন্য, জাহাজ এবং বিমানের অবস্থান ও গতিবিধি সম্পর্কিত গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে।

গত মাসে সিএনএন আরও প্রতিবেদন করেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় দেশগুলোর লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য রাশিয়া ইরানকে তাদের ইউক্রেন যুদ্ধের উন্নত ড্রোন কৌশল দিয়েও সহায়তা করছে।

যদিও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপসাগরীয় নেতাদের সাথে ধারাবাহিক ফোনালাপে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারী হিসেবে রাশিয়ার পক্ষ থেকে সহায়তার প্রস্তাব দিয়েছেন। সূত্র : সিএনএন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়