শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৬, ০১:৫৫ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সীমানা ছাড়িয়ে দক্ষিণ লেবাননে নেতানিয়াহু

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম বারের মতো দখলকৃত দক্ষিণ লেবানন সীমান্ত অতিক্রম করে যুদ্ধক্ষেত্র পরিদর্শন করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

রোববার (১২ এপ্রিল) সেখানে সেনাদের সঙ্গে এক রণকৌশল বৈঠকে তিনি দাবি করেন, ইরান ও তাদের ‘অশুভ শক্তি’ এখন অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াই করছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত একটি ভিডিওর বরাতে আল জাজিরা জানায়, নেতানিয়াহু দক্ষিণ লেবাননের অভ্যন্তরে অবস্থানরত সেনাদের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তার সঙ্গে ছিলেন নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। 

বৈঠকে কাটজ জানান, দক্ষিণ লেবাননের লিটানি নদী পর্যন্ত অঞ্চল দখল করে সেখানে ‘সিলভার প্লাউ’ নামে একটি বিশেষ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।

প্রতিরক্ষামন্ত্রী কাটজ বলেন, "লিটানি নদীর দক্ষিণ তীরের সকল বাসিন্দাকে সরিয়ে দেওয়া হবে এবং যতক্ষণ না উত্তর ইসরায়েলের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, ততক্ষণ তারা আর ফিরতে পারবে না।"

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়