শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০৩:২৫ দুপুর
আপডেট : ০৩ আগস্ট, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের, মেনে চলার ইঙ্গিত কিয়েভের

‘সাময়িক’ যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) অর্থোডক্স ইস্টার উপলক্ষে ৩২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভ এই পদক্ষেপ মেনে চলবে।

উল্লেখ্য, রবিবার অর্থোডক্স ইস্টার উদযাপনের জন্য চার বছরের বেশি সময় ধরে চলা রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের বিরতি এমন এক সময়ে এসেছে যখন ইরান ও বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা স্থগিত রয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, শনিবার বিকাল ৪টা (১৩০০ জিএমটি) থেকে রবিবার মধ্যরাত (২১০০ জিএমটি) পর্যন্ত ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি কার্যকর থাকবে। 

ক্রেমলিনের ঘোষণায় বলা হয়েছে, আমরা এই নীতির ওপর ভিত্তি করে এগোচ্ছি, যেখানে ইউক্রেন রুশ ফেডারেশনের দৃষ্টান্ত অনুসরণ করবে। 

ঘোষণায় আরও জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোসভ রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভকে সব ফ্রন্টে সামরিক অভিযান সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেন, তবে শত্রুপক্ষের যেকোনও সম্ভাব্য উস্কানি এবং যেকোনও আক্রমণাত্মক কর্মকাণ্ড প্রতিহত করার জন্য সেনাদের প্রস্তুত থাকার আহ্বান জানান। 

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে জেলেনস্কি বলেন, ইউক্রেন অর্থোডক্স ইস্টার উপলক্ষে বারবার যুদ্ধবিরতির প্রস্তাব দিয়ে আসছিল। তিনি আরও বলেন, যুদ্ধের হুমকিমুক্ত একটি ইস্টার ও শান্তির দিকে একটি সত্যিকারের পদক্ষেপ প্রয়োজন; যেখানে রাশিয়া ও ইউক্রেন পারস্পরিক পদক্ষেপের মাধ্যমে কাজ করতে প্রস্তুত থাকবে। এ সময় তিনি রাশিয়াকে যুদ্ধবিরতি শেষে হামলায় ফিরে না আসার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়