শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ০৩:২০ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘সরাসরি কূটনৈতিক যোগাযোগ’ বিচ্ছিন্ন করলো ইরান

হরমুজ প্রণালি খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের  সঙ্গে আলোচনার সব পথ বন্ধ করে দিয়েছে ইরান। ইরানি সংবাদমাধ্যম ‘তেহরান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আমেরিকার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ সব কূটনৈতিক যোগাযোগ স্থগিত করেছে তেহরান।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকার সঙ্গে কূটনৈতিক যোগাযোগসহ সব ধরনের বার্তা আদান-প্রদান স্থগিত করা হয়েছে।

এমন এক সময়ে এই তথ্য সামনে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে ভয়াবহ হামলার ইঙ্গিত দিয়ে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালি খুলতে ট্রাম্পের বেঁধে দেওয়া সময় শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ‘ট্রুথ সোশ্যাল’-এ তিনি লিখেছেন, ‘আজ রাতে একটি পুরো সভ্যতার মৃত্যু হতে যাচ্ছে, যা আর কখনোই ফিরে আসবে না। আমি চাই না এমনটা হোক, কিন্তু সম্ভবত তা-ই হতে চলেছে।’


এরপরপরই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হুঁশিয়ার করে, যুক্তরাষ্ট্র ‘রেড লাইন’ অতিক্রম করলে মধ্যপ্রাচ্যের বাইরেও পাল্টা হামলা চলবে। 

অবশ্য মঙ্গলবার সকালেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছিলেন যে ইরানের সঙ্গে আলোচনা চলছে। সংঘাতের একটি ভালো সমাধানের বিষয়ে আশাও প্রকাশ করেন তিনি।

সিএনএন এবং আল জাজিরার প্রতিবেদন বলছে, পাকিস্তান উভয় পক্ষের মধ্যে যোগাযোগ সচল রাখতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্র সিএনএনকে জানিয়েছে, দেশটির বেসামরিক ও সামরিক নেতৃত্ব একটি বড় ধরনের অগ্রগতি (ব্রেকথ্রু) নিয়ে কাজ করছে। সূত্র: এনডিটিভি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়