শিরোনাম
◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ ◈ উচ্চ বেতনের চাকরির প্রলোভন, ভালো চাকরির ফাঁদে বিদেশে গিয়ে সাইবার স্ক্যামে বাধ্য, দেশে ফিরলেন ৩৭ বাংলাদেশি ◈ জুনের প্রথম ১০ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১২০ কোটি ৩১ লাখ মার্কিন ডলার ◈ দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে বিপাকে ৯ বাংলাদেশি, মিলল ভুয়া পাসপোর্ট-ভিসার প্রমাণ ◈ বিশ্বকাপে দ‌ক্ষিণ কো‌রিয়ার দারুণ সূচনা ◈ আদ্-দ্বীনের হাসপাতাল নয়, বাতিল হয়েছে প্যাথলজি সেন্টারের লাইসেন্স: দাবি আইনজীবী শিশির মনিরের ◈ স্বাস্থ্য খাত ধ্বংস ও হামে শিশুমৃত্যুর জন্য ড. ইউনূসের বিচার চাইলেন শেখ হাসিনা ◈ ‌বিশ্বকা‌পে ব্রাজিল বনাম মর‌ক্কো ম্যাচের রেফা‌রি দেহব্যবসায় জড়িত মামলার আসা‌মি স্লাভকো ভিনচিচ ◈ আ‌মে‌রিকার বিরু‌দ্ধে যুদ্ধ ব‌ন্ধে ইরান এখন পর্যন্ত চুক্তির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়‌নি ◈ ফুটবল বিশ্বকাপের মধ্যেই আজ থে‌কে শুরু হ‌চ্ছে আরো এক বিশ্বকাপ

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ নিয়ে জাতিসংঘের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো, ইরানের প্রতি সমর্থন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেটো প্রদানের মাধ্যমে রাশিয়া ও চীন স্পষ্ট করেছে, এই দেশ দুটি ইরানের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র এবং প্রয়োজনে তারা তাদের বিশেষ ক্ষমতা ব্যবহার করে ইরানের পাশে থাকবে।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে আল-জাজিরা জানিয়েছে, হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের সংশোধিত প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ভোট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টি রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। ভোটদানে বিরত ছিল পাকিস্তান ও কলম্বিয়া।

নিয়ম অনুযায়ী ৯টি ভোট পেলেই প্রস্তাবটি পাস হওয়ার কথা ছিল। কিন্তু নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ায় রাশিয়া ও চীন তাদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে প্রস্তাবটি পুরোপুরি বাতিল করে দিয়েছে।

এর আগে চীন ও রাশিয়ার আপত্তির মুখে বেশ কয়েক দিনের আলোচনার পর প্রস্তাবটিতে কিছু সংশোধনী এনেছিল জাতিসংঘ। সংশোধিত প্রস্তাবটিতে এর ভাষায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছিল। প্রাথমিক প্রস্তাবনায় এতে ‘অনুচ্ছেদ ৭’ ব্যবহারের কথা বলা হয়েছিল। এর মাধ্যমে হরমুজ প্রণালি উন্মুক্ত করতে শক্তি প্রয়োগের অধিকার পেত সদস্য রাষ্ট্রগুলো। রাশিয়া ও চীন এর তীব্র বিরোধী ছিল।

শেষ পর্যন্ত সংস্করণটির ওপর ভোট হয় এবং তাতে শক্তি প্রয়োগের পরিবর্তে বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বার্থে সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে রক্ষণাত্মকভাবে সমন্বয় করার জন্য উৎসাহিত করা হয়েছিল।

আশা করা হচ্ছিল, প্রস্তাবের ভাষা নরম করায় রাশিয়া ও চীন অন্তত ভোটদান থেকে বিরত থাকবে এবং প্রস্তাবটি পাস হওয়ার সুযোগ পাবে। কিন্তু শেষ পর্যন্ত দেশ দুটি জানিয়ে দিয়েছে, এই প্রস্তাবটিতে ইরানকে অতিরিক্ত দোষারোপ করা হয়েছে। এই ভেটো প্রদানের মাধ্যমে নিরাপত্তা পরিষদের গভীর বিভক্তি আবারও সামনে এল।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়