শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০২৬, ১০:২৪ রাত
আপডেট : ০৭ আগস্ট, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ৮ রেলপথ ও সেতুতে ইসরায়েলের হামলা, বাড়ছে উত্তেজনা

ইরানের রেলপথ ও সেতু লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্যের পর ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) তাদের টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার।

আইডিএফ জানিয়েছে, তারা ইরানের আটটি রেলপথ ও সেতুতে হামলা চালিয়েছে। এসব পথ ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি) নিজেদের অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনের কাজে ব্যবহার করত।

ইসরায়েলি সামরিক বাহিনী আরও জানায়, তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ ইরানের বেশ কয়েকটি এলাকায় এধরনের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালি খোলার জন্য তার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনো পুনরুদ্ধার করা যাবে না।

ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছেন, হয়তো চমৎকার কিছু ঘটতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়