শিরোনাম
◈ অবৈধ প্রবেশে ‘জিরো টলারেন্স’, নতুন আইনে কড়াকড়ি ইউরোপের ◈ পাকিস্তানের ভেতরে আফগানিস্তানের বিমান হামলা, নতুন করে যুদ্ধের আশঙ্কা সীমান্তে! ◈ পুলিশের ইউনিফর্মে ফের পরিবর্তন, গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুরোনো পোশাক ◈ বাংলাদেশের জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগে উদ্বিগ্ন ভারত, বাড়ছে চীনা কৌশলগত প্রভাবের শঙ্কা ◈ ব্রহ্মপুত্রে চীনের বিশাল বাঁধ প্রকল্প, নিরাপত্তা ও পানিপ্রবাহ নিয়ে শঙ্কায় ভারত! ◈ বাংলাদেশে হি'ন্দুদের জন্য আলাদা প্রদেশ করবো : চৈতালী চক্রবর্তী (ভিডিও) ◈ বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার ◈ বগুড়ার সেই দুই ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত ◈ দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১,০৭৮ জন

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ১২:২৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্য ‘জ্বালিয়ে দেওয়ার’ হুঁশিয়ারি ইরানের, ট্রাম্পকে কড়া বার্তা গালিবাফের

এবার মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। খবর আলজাজিরার।

নিজের এক্স হ্যান্ডলে স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপ পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে। ইরানে হামলা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকির জবাবে তিনি এ মন্তব্য করেন।

গালিবাফ আরও বলেন, ভুল করবেন না; যুদ্ধাপরাধের মাধ্যমে আপনি কিছুই হাসিল করতে পারবেন না। এই বিপজ্জনক খেলা বন্ধ করে ইরানি জনগণের অধিকারকে সম্মান জানানোই একমাত্র সমাধান।

তিনি আরও বলেন, আপনার বেপরোয়া পদক্ষেপগুলো প্রতিটি মার্কিন পরিবারকে এক জীবন্ত নরকের দিকে ঠেলে দিচ্ছে। নেতানিয়াহুর নির্দেশ পালনে আপনার জেদের কারণে আমাদের পুরো অঞ্চল জ্বলতে যাচ্ছে।

এদিকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফাতে ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, হামলায় একটি আবাসিক ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

এছাড়া দেশটির জরুরি চিকিৎসা সেবার বরাত দিয়ে জানানো হয়েছে, এ ঘটনায় অন্তত চারজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ঘটনার পর এলাকায় উদ্ধার তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়