শিরোনাম
◈ ভারতের পতাকা অবমাননা করায় ‌ক্রিকেটার হার্দিক পা‌ন্ডিয়ার বিরুদ্ধে মামলা!  ◈ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে সমর্থন তুরস্কের ◈ জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় সতর্ক অবস্থানে নৌবাহিনী: আইএসপিআর ◈ সংসদে উত্তেজনার মধ্যেই রাষ্ট্রপতি ইস্যুতে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি ◈ ঈদে নিরাপত্তায় পুলিশের পরামর্শ ◈ ওয়াকআউটের অধিকার তাদের আছে, তবে প্ল্যাকার্ড না দেখালেও পারতেন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের কা‌ছে পাকিস্তানের পরাজ‌য়ে ক্ষে‌পে‌ছেন বা‌সিত আ‌লি, বল‌লেন গেম প্ল্যানকারীকে গুলি করা উচিত ◈ মির্জা আব্বাসসহ ৫ জন সংসদের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত ◈ সংসদে সাউন্ড সিস্টেমে বিপর্যয়, অধিবেশন ২০ মিনিট বিরতি ◈ সংসদ যেন কোনো ব্যক্তির চরিত্র হননের কেন্দ্রে পরিণত না হয়: ডাঃ শফিকুর

প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৩:৫৬ দুপুর
আপডেট : ১২ মার্চ, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড্রোন হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত

ইরানের বিরুদ্ধে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সামরিক অভিযানের’ আজ ১৩তম দিন। ওই দুই শক্তিশালী দেশের নির্বিচার বিমান হামলার জবাবে প্রতিবেশী আরব দেশগুলোর ওপর হামলা চালাচ্ছে তেহরান। 

মূলত, যেসব দেশে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে বা যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটির অবস্থান, সেগুলোই ইরানের ড্রোন-ক্ষেপণাস্ত্রের হামলার মুখে পড়েছে। এমনই একটি দেশ কুয়েত। 

আজ বৃহস্পতিবার ইরানের ড্রোন হামলায় কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। 

বিবৃতিতে বলা হয়, ‘বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দিচ্ছে যে বেশ কয়েকটি ড্রোন কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালায়।

তবে এই হামলায় শুধু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। কেউ এতে হতাহত হয়নি।’

আল জাজিরার দেওয়া তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চলমান সংঘাতে কুয়েতে ছয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই সেনা, দুই সীমান্তরক্ষী ও দুইজন বেসামরিক মানুষ আছেন। 

নিহতদের মধ্যে এক ১১ বছর বয়সী মেয়েও আছে। সব মিলিয়ে সাত মার্কিন সেনা ও ১১ বেসামরিক মানুষসহ এই অঞ্চলে ২৪ জন নিহত হয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়