শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:১২ বিকাল
আপডেট : ০৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রকে ‘শত্রু’ ভাবছে ডেনমার্কের ৬০ শতাংশ মানুষ

ন্যাটো জোটের সদস্য হিসেবে ডেনমার্ক ও যুক্তরাষ্ট্র একে অপরের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গ্রিনল্যান্ডের দখল’ করার ইচ্ছায় স্বাভাবিকভাবেই নাখোশ ডেনমার্কের নাগরিকরা। সাম্প্রতিক এক জরিপে বিষয়টি আরও স্পষ্ট হয়েছে।

সরকারি সংবাদমাধ্যম ডিআর-এর জরিপে জানা গেছে, ডেনমার্কের ৬০ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রকে ‘শত্রু’ হিসেবে দেখছেন। খবর এএফপি’র।

জরিপে দেখা যায়, বর্তমান পরিস্থিতিতে দেশটির পাঁচ ভাগের একভাগ মানুষও ওয়াশিংটনকে ‘মিত্র’ ভাবতে পারছেন না। 

জরিপে অংশগ্রহণকারীদের সামনে প্রশ্ন ছিল, চলমান পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রকে কি মিত্র না শত্রু হিসেবে দেখছেন? জবাবে মাত্র ১৭ শতাংশ মানুষ ‘মিত্র’ জবাব দিয়েছে।

২০ শতাংশ জবাব দেন, ‘উত্তর জানা নেই’ এবং তিন শতাংশ মানুষ জবাব দিতে আগ্রহী নন বলে জানান।

জরিপটি পরিচালনা করেছে বিশ্লেষণী প্রতিষ্ঠান এপিনিয়ন। এক হাজার ৫৩ জন ডেনমার্কবাসী এতে অংশ নেন। তাদের সবার বয়স ১৮ বছরে বেশি। ২১ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত জরিপ চলে। 

আনুষ্ঠানিকভাবে ডেনমার্কের অংশ হওয়ায় গ্রিনল্যান্ডকেও ন্যাটো সদস্য হিসেবে বিবেচনা করা হয়। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডে হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, তাহলে ওই সামরিক জোটের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যায়। কারণ ন্যাটোর সনদে বলা হয়েছে এক সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সব সদস্য দেশ ওই দেশকে সুরক্ষা দিতে সেনা নিয়ে এগিয়ে আসবে।

তবে ন্যাটোর এক সদস্য আরেক সদস্যের ওপর হামলা চালালে কি হবে, সেটার কোনো জবাব ন্যাটো সনদে নেই। স্বভাবতই, ট্রাম্পের হুমকি জোটকে গভীর সংকটের দিকে ঠেলে দেয়। তবে জানুয়ারিতে ওই অবস্থান থেকে সরে আসেন ট্রাম্প। 

সূত্র: ইত্তেফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়