শিরোনাম
◈ কর্মপরিকল্পনার ১৮০ দিন শেষ, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পারফরম্যান্স মূল্যায়ন; হতে পারে দপ্তর রদবদল ◈ হযরত শাহজালাল বিমানবন্দরে বলাকা লাউঞ্জে আগুন ◈ ইয়েমেনে ফের উত্তেজনা, হুতিদের হামলায় নিহত ৫৮ সেনা ◈ বোমা হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির খবর, পুলিশ বলছে গুজব ◈ খাদ্যে ভয়ংকর ভেজাল, মিলেছে ভারী ধাতু ও জীবাণু ◈ শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত ◈ বাংলাদেশ থেকে আনারস নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তান সরকার ◈ ঋণের কিস্তি বকেয়া পড়লেই গ্রাহককে যখন-তখন ফোন ও হুমকি দেওয়া যাবে না: আরবিআইয়ের কঠোর নীতিমালা ◈ সৌদিকে ঘিরে ইরানি মিত্রদের সমন্বিত হামলার শঙ্কা, লক্ষ্যবস্তু জ্বালানি স্থাপনা ও বন্দর ◈ ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২৬, ০৭:২৭ বিকাল
আপডেট : ২৮ জুলাই, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বছরের প্রথম ১০ দিনে আইসিই হেফাজতে চার অভিবাসীর মৃত্যু

ইমা এলিস/বাংলা প্রেস, নিউ ইয়র্ক: ২০২৬ সালের প্রথম ১০ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) হেফাজতে চতুর্থ কোনো বন্দির মৃত্যু হয়েছে। সর্বশেষ মারা যাওয়া ব্যক্তি হলেন হন্ডুরাসের ৬৮ বছর বয়সী অনথিভুক্ত অভিবাসী লুইস বেলত্রান ইয়ানেজ-ক্রুজ।

আইসিই জানায়, সোমবার ক্যালিফোর্নিয়ার ইন্ডিওতে অবস্থিত জন এফ. কেনেডি মেমোরিয়াল হাসপাতালে হৃদ্‌রোগজনিত জটিলতায় তার মৃত্যু হয়।

আইসিই-এর তথ্যমতে, ৪ জানুয়ারি ইয়ানেজ-ক্রুজকে বুকব্যথার অভিযোগে ক্যালেক্সিকোতে অবস্থিত ইম্পেরিয়াল রিজিওনাল ডিটেনশন ফ্যাসিলিটির মেডিক্যাল ইউনিটে নেওয়া হয়। পরে তাকে এল সেন্ট্রো রিজিওনাল মেডিক্যাল সেন্টারে পাঠানো হয় এবং সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ইন্ডিওর হাসপাতালে স্থানান্তর করা হয়।

তিনি ২০২৫ সালের ১৬ নভেম্বর নিউ জার্সির নিউয়ার্কে আইসিই-এর একটি লক্ষ্যভিত্তিক অভিযানে গ্রেপ্তার হন। এর আগে ১৯৯৩ সালে টেক্সাসে অবৈধ প্রবেশের সন্দেহে তাকে আটক করা হয়েছিল। কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, পরবর্তী সময়ে তিনি অজ্ঞাত এক সময়ে অনুমতি ছাড়াই আবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন। ইয়ানেজ-ক্রুজকে বহিষ্কার প্রক্রিয়ার অপেক্ষায় আইসিই হেফাজতে রাখা হয়েছিল।

আইসিই-এর ওয়েবসাইট অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত আইসিই হেফাজতে চারজন বন্দির মৃত্যু হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়