শিরোনাম
◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী ◈ ইরান-যুক্তরাষ্ট্রের ‘১৪ দফা’ চুক্তি ফাঁস, সামনে আসছে যুদ্ধবিরতির রূপরেখা ◈ ‘আমরা খালেদা জিয়ার সৈনিক, দেশ ছেড়ে কোথাও যাব না’ ◈ সীমান্ত হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ দেশে হাম সন্দেহে মৃত্যু আরও ৪ জনের, নতুন করে আক্রান্ত ৯৬৬ ◈ শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন, বাজেট নিয়ে সমালোচকদের কড়া জবাব প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০২:৫৬ দুপুর
আপডেট : ১৭ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৫ লাখ শ্রমিক নেবে ইতালি, আবেদন শেষ হচ্ছে কবে?

লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় শীর্ষে। গত পাঁচ বছরে ইতালিতে প্রবেশ করেছে ৯০ হাজারেরও বেশি বাংলাদেশি। সমুদ্রপাড়ি দিতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন। এই অবস্থায় সবাইকে নিরাপদ ও বৈধ পথে ইতালি আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

ইতালি পৌঁছাতে বেশিরভাগ বাংলাদেশি অভিবাসী ব্যবহার করেন ভূমধ্যসাগরের বিপজ্জনক জলপথ। এই পথে অনেকের স্বপ্নই ডুবে গেছে সমুদ্রের ঢেউয়ে। অপ্রত্যাশিত দুর্ঘটনায় হারিয়েছে বহু জীবন। কট্টর ডানপন্থি মেলোনি সরকার অবৈধ অভিবাসন রোধে নানা পদক্ষেপ নেয়ার পরও সফল হয়নি।

চলতি বছরের প্রথম ১১ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছায় ৬৩ হাজার ২৬০ জন অভিবাসন প্রত্যাশী। এর মধ্যে সর্বাধিক ১৯ হাজার ২৮৩ জন বাংলাদেশি। ২০০০ সালে ইতালি অবৈধ অভিবাসীদের বৈধতা দেয়ার পর থেকে গত পাঁচ বছরে ৯০ হাজারেরও বেশি বাংলাদেশি দেশটিতে প্রবেশ করেছে।
  
দেশটি ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে পাঁচ লাখ শ্রমিক নেয়ার প্রক্রিয়া চালু হয়েছে। এই কোটায় আবেদন করতে ৭ ডিসেম্বরের মধ্যে ফরম পূরণ করতে হবে। প্রবাসী বাংলাদেশিরা সতর্ক করে বলেছেন, অবৈধ পথে না এসে, বৈধভাবে আসাই সঠিক।
 
ভূমধ্যসাগরের পাশাপাশি অনেক বাংলাদেশি রোমানিয়া ও আলবেনিয়া হয়ে সড়কপথে ইতালিতে আসেন। স্পন্সর ভিসার মাধ্যমে আসার ক্ষেত্রে দালালদের কারণে বহু মানুষ অবৈধ হয়ে পড়েছেন। ইমিগ্রেশন বিশেষজ্ঞরা বলছেন, ইতালিতে বর্তমানে দেড় লাখেরও বেশি বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করছেন।
 
সম্প্রতি বাংলাদেশসহ ২২টি দেশকে নিরাপদ দেশ হিসেবে ঘোষণা করেছে ইতালি। ইউরোপীয় ইউনিয়নও অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে বাংলাদেশ ও মিশরকে নিরাপদ দেশ ঘোষণা করার প্রস্তাব বিবেচনা করছে। এর ফলে মানবিক বা রাজনৈতিক আশ্রয়প্রার্থী নাগরিকদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হবে। নিরাপদ দেশের নাগরিকরা সাধারণত আশ্রয় আবেদন করতে পারেন না। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়