শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালে জামা খুলে বাগ্‌দত্তাকে সঙ্গে নিয়ে চিকিৎসকের নাচ, ভিডিও ভাইরাল

উত্তরপ্রদেশের শামলি জেলার সরকারি হাসপাতালে ডিউটি রুমের ভেতর হবু স্ত্রীর সঙ্গে নাচলেন এক তরুণ চিকিৎসক। জামা খুলে স্যান্ডো গেঞ্জি পরে নাচের সেই ভিডিও সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই মুহূর্তে ভাইরাল হয়। ভিডিও ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

প্রতিবেদন অনুযায়ী, ওই চিকিৎসকের নাম আফকার সিদ্দিকি। সম্প্রতি বাগ্‌দান হয়েছিল তার। সেই আনন্দে হাসপাতালের ডিউটি রুমেই বাগ্‌দত্তাকে সঙ্গে নিয়ে নাচে মাতেন তিনি। ভিডিওতে দেখা যায়, জোরে হিন্দি গান বাজছে, আর সেই সুরে যুগল নাচছেন। নাচতে নাচতে কখনও তিনি মাটিতে শুয়ে ভঙ্গিমা দিচ্ছেন, কখনও আবার জামা খুলে পুরো উৎসবমুখর পরিবেশ তৈরি করেছেন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর তা নজরে আসে হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। সঙ্গে সঙ্গে আফকার সিদ্দিকিকে শোকজ করা হয়। ডিউটি রুমে দায়িত্ব পালনের সময়ে তিনি কেন এমন আচরণ করলেন তার ব্যাখ্যা লিখিতভাবে চাওয়া হয়েছে।

ভিডিওটি ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়াও দুই ভাগে বিভক্ত। একাংশ লিখেছেন, সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীন আচরণ। এ ধরনের চিকিৎসকের কারণে রোগীদের ঝুঁকি বাড়ে। অন্যদিকে অনেকেই চিকিৎসককে সমর্থন করে মন্তব্য করেছেন, চিকিৎসকদের প্রচণ্ড চাপের মধ্যে কাজ করতে হয়। একটু আনন্দ করলে সমস্যা কোথায়?

আরেকজন লিখেছেন, চিকিৎসকও মানুষ। এই আনন্দে দোষ দেখছি না। হাসপাতাল কর্তৃপক্ষের তদন্ত শেষে চিকিৎসকের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

সূত্র: আনন্দবাজার 

  • সর্বশেষ
  • জনপ্রিয়