শিরোনাম
◈ মির্জা ফখরুলই কি বঙ্গভবনের নতুন বাসিন্দা হচ্ছেন? ◈ এক্সিমের পর সোশ্যাল ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক ◈ প্রধানমন্ত্রীকে চিঠি লিখে স্বপ্নপূরণ অনুশ্রীর ◈ মার্কিন বাজারে চীন-ভারতের চেয়ে কম ক্ষতির মুখে বাংলাদেশ ◈ ঢাকায় পাকিস্তান হাই কমিশনারের বাসভবনে আগুন ◈ রাষ্ট্রপতি পদে লড়তে কী কী যোগ্যতা প্রয়োজন? জানুন সংবিধানের শর্তগুলো ◈ কর্মীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, বহিষ্কার জামায়াতের আরেক নেতা ◈ বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন ◈ চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্কে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নে জোর

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:২২ দুপুর
আপডেট : ০১ আগস্ট, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে নতুন রেকর্ড গড়ল ইরান

কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও রপ্তানিতে নতুন রেকর্ড গড়েছে ইরান। আন্তর্জাতিক তেল পরিবহন পর্যবেক্ষক সংস্থা ট্যাঙ্কারট্র্যাকার্স জানিয়েছে, গত চার সপ্তাহে ইরান প্রতিদিন গড়ে প্রায় ২৩ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে—যা ২০১৮ সালের মে মাসের পর সর্বোচ্চ।

২০১৮ সালের মে মাসে যুক্তরাষ্ট্র পরমাণু চুক্তি (জেসিপিওএ) থেকে সরে এসে ইরানের ওপর কঠোর তেল নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এরপর থেকেই দেশটির রপ্তানি ব্যাপকভাবে কমে যায়। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে গেছে তেহরান।

ট্যাঙ্কারট্র্যাকার্স তাদের এক্স (পূর্বে টুইটার) অ্যাকাউন্টে জানিয়েছে, গত চার সপ্তাহে ইরান প্রতিদিন প্রায় ২.৩ মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রপ্তানি করেছে। ২০১৮ সালের প্রথম ছয় মাসের পর এই প্রথম দেশটির রপ্তানি এতটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে।

অন্যদিকে, আন্তর্জাতিক তেল বিশ্লেষক হোমায়উন ফালাকশাহি গত অক্টোবরের শেষ দিকে জানান, ইরানের তেল বিক্রি তখন দৈনিক ২১ লাখ ব্যারেলে পৌঁছেছিল—যা দেশটির জন্য আরেকটি রেকর্ড।

বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক সমুদ্রপথে অবাধে চলাচল করছে এবং তেল রপ্তানি অব্যাহত রেখেছে।

মার্কিন নিষেধাজ্ঞার লক্ষ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা, কিন্তু বাস্তবে রপ্তানি এখন বরং ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে।

বিশ্লেষকদের ধারণা, মূলত চীনের বিপুল চাহিদা এবং বিকল্প বাণিজ্য চ্যানেল তৈরির মাধ্যমে ইরান নিষেধাজ্ঞা এড়িয়ে রপ্তানি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। এর ফলে তেহরানের বৈদেশিক মুদ্রার আয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

সূত্র: দৈনিক জনকণ্ঠ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়