শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ০৭:৫৮ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাশিয়া, চীন, উত্তর কোরিয়া ও পাকিস্তান গোপনে পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে: ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন, রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, পাকিস্তান এবং অন্যান্য দেশ গোপনে ভূগর্ভস্থ পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে।

রোববার (২ নভেম্বর) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'কিন্তু তারা (ওই দেশগুলো) তোমাকে এটা বলতে যায় না। আর তুমি জানো, তারা যতই শক্তিশালী হোক না কেন, এই পৃথিবীটা একটা বিরাট ব্যাপার। তুমি জানো না তারা কোথায় পরীক্ষা করছে। তারা অনেক গভীরে— অনেক গভীরে পরীক্ষা চালায়...যেখানে মানুষ ঠিক জানে না কী ঘটছে। (তবে) তুমি একটু কম্পন অনুভব করো।'

তিনি বলেন, 'তারা পরীক্ষা করে এবং আমরা পরীক্ষা করি না। আমাদের পরীক্ষা করতে হবে। আর রাশিয়া - অন্যদিন যখন বলেছিল যে, তারা কিছু ধরণের ভিন্ন স্তরের পরীক্ষা করবে - তখন কিছুটা হুমকি দিয়েছিল। কিন্তু রাশিয়া পরীক্ষা করে, চীন পরীক্ষা করে এবং আমরাও পরীক্ষা করব। উত্তর কোরিয়া এবং পাকিস্তানও পরীক্ষা করছে।'

মার্কিন নেতা ব্যাখ্যা করেন, 'আমাদের কাছে সেরা (পারমাণবিক অস্ত্র) আছে। (প্রেসিডেন্ট হিসেবে) আমিই ছিলাম, যে চার বছরে এগুলো সংস্কার এবং তৈরি করেছে। (তবে) আমি এটা করতে ঘৃণা করতাম; কারণ ধ্বংসাত্মক ক্ষমতা এমন একটি জিনিস, যা সম্পর্কে আপনি কথাও বলতে চান না।'

ট্রাম্প আরও বলেন, 'আর যদি আমাদের পারমাণবিক অস্ত্রাগার থাকে, তাহলে আমাদের সেগুলো পরীক্ষাও করতে হবে। অন্যথায় তুমি আসলে জানতে পারবে না যে, এগুলো কীভাবে কাজ করবে। আর আমরা কখনোই সেগুলো ব্যবহার করতে চাই না।'

২৯ অক্টোবর ট্রাম্প পেন্টাগনকে অবিলম্বে পারমাণবিক অস্ত্র পরীক্ষা পুনরায় শুরু করার নির্দেশ দেন। তিনি কোন ধরণের পরীক্ষা বলতে চাইছেন বা এতে পারমাণবিক ওয়ারহেড বিস্ফোরণ ঘটবে কি না, তা নির্দিষ্ট করে বলেননি। 

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ
  • জনপ্রিয়