শিরোনাম
◈ হাসিনা কলকাঠি নাড়ছেন, গুপ্তরা বাতাস দিচ্ছে: রিজভী ◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৪৪ রাত
আপডেট : ০৬ আগস্ট, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের চেয়ে ৬ বছরের ছোট তরুণকে বিয়ে করলেন জাপানি নারী!

এনডিটিভি: জাপানে ৬৩ বছরের এক নারীর প্রেম ও বিয়ের গল্প নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। ওই নারীর নাম আজারাশি, বিয়ে করেছেন মাত্র ৩১ বছর বয়সি এক তরুণকে—যিনি তার একমাত্র ছেলের চেয়েও ৬ বছরের ছোট।

আজারাশি ২০২০ সালে টোকিওর একটি ক্যাফেতে ওই তরুণের সঙ্গে প্রথম পরিচিত হন। ঘটনাচক্রে এক সপ্তাহ পর আবার দেখা হয় দু’জনের। সেখান থেকে শুরু হয় আলাপ, পরে ফোন নম্বর বিনিময়।

advertisement

আজারাশি এর আগে দুই দশক সংসার করার পর ৪৮ বছর বয়সে তালাকপ্রাপ্ত হন। এরপর তিনি একা ছেলেকে বড় করেন এবং পোষা কুকুরদের দেখাশোনা ও পেট ক্লথিং ব্যবসা নিয়েই জীবন কাটাচ্ছিলেন। যদিও ডেটিং অ্যাপসে কয়েকজনের সঙ্গে দেখা করেছিলেন, তবে তিনি অবিবাহিতই থেকে যান।

কিন্তু তরুণটির সঙ্গে পরিচয়ের পর প্রতিদিন এক ঘণ্টারও বেশি সময় ধরে টেলিফোনে কথা হতো তাদের।

advertisement

আজারাশি বলেন, আমি যা-ই বলি না কেন সে মন দিয়ে শোনে, বুঝতে পারে। সে খুব ভালো শ্রোতা। এতে আমি সত্যিই খুশি হয়েছি।

এক মাসের প্রেমের পরেই তারা জানতে পারেন একে অপরের আসল বয়স। আশ্চর্যের বিষয় হলো, আজারাশির ছেলে মায়ের নতুন প্রেমকে শুরু থেকেই সমর্থন করেছেন। তবে তরুণটির মা প্রথমে আপত্তি করেন, কারণ তিনি নিজেই আজারাশির থেকে ছোট। পরে ছেলের জোরাজুরিতে রাজি হন।

advertisement

২০২২ সালে তারা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেন। এখন দু’জন মিলে একটি ম্যারেজ এজেন্সি চালান এবং সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

এই অপ্রত্যাশিত প্রেম ও বিয়ের গল্প নিয়ে অনলাইনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ তাদের সম্পর্ককে সত্যিকারের ভালোবাসার উদাহরণ বলে প্রশংসা করছেন, আবার কেউ বয়সের পার্থক্য নিয়ে সন্দেহ প্রকাশ করছেন।

এটি জাপানে প্রথম ঘটনা নয়। সম্প্রতি জানা যায়, ২৩ বছরের এক যুবক প্রেমে পড়েন তার সহপাঠীর ৮৩ বছর বয়সি দাদির। প্রায় ৬০ বছরের পার্থক্য থাকা সত্ত্বেও তারা একসঙ্গে বসবাস করছেন। ওই যুবক প্রথম দেখাতেই দাদির প্রতি আকৃষ্ট হন। পরবর্তীতে ডিজনিল্যান্ডে একটি ভ্রমণের সময় দু’জনের ঘনিষ্ঠতা বাড়ে এবং সম্পর্কের বাঁধনে আবদ্ধ হন।

  • সর্বশেষ