শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৩৭ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলি হামলার পর কাতারি আমিরকে সৌদি যুবরাজের ফোন, যে কথা হলো

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দোহায় ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা এ আলাপকালে।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, ‘ভ্রাতৃপ্রতিম কাতার রাষ্ট্রের প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে এবং দোহায় ইসরায়েলের এই নগ্ন আগ্রাসন একটি জঘন্য অপরাধ এবং আন্তর্জাতিক আইন ও নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন।’

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বরাত এ খবর জানিয়েছে আল-আরাবিয়া।

তিনি আরও বলেন, ‘কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সৌদি আরব তার সকল সামর্থ্য প্রয়োগ করছে। এছাড়া কাতার যে সব পদক্ষেপ নিচ্ছে, সেগুলোর প্রতি সৌদি আরবের পূর্ণ সমর্থন রয়েছে।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়