শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৩১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দোহায় ইসরায়েলি হামলা: কাতারের পাশে ইরান

কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাকাই বলেছেন, এই অত্যন্ত বিপজ্জনক ও অপরাধমূলক ঘটনা সব ধরনের আন্তর্জাতিক নিয়মকানুনের একটি গুরুতর লঙ্ঘন। এটি কাতারের জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করছে।

এর আগে, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দোহায় হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে বলেছে, তারা হামাসের কর্মকর্তাদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে।

হামাসের একটি সূত্র আল-জাজিরাকে জানিয়েছে, হামাসের আলোচক দলকে নিশানা করে এই হামলা চালানো হয়।

এই ঘটনার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। কাতারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক বিবৃতিতে বলেছেন, দেশটি এই হামলাকে সর্বোচ্চ কঠোরভাবে নিন্দা জানাচ্ছে।

তিনি জানান, এই হামলা ছিল এমন আবাসিক ভবনের ওপর, যেখানে হামাসের রাজনৈতিক ব্যুরোর কয়েকজন সদস্য থাকতেন।

আল-আনসারি বলেন, এই অপরাধমূলক হামলা সমস্ত আন্তর্জাতিক আইন ও বিধিনিষেধের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও সেখানে বসবাসরত জনগণের নিরাপত্তার জন্য গুরুতর হুমকি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হামলার কড়া নিন্দা জানিয়ে কাতার সরকার নিশ্চিত করছে, তারা ইসরায়েলের এই অযাচিত কর্মকাণ্ড এবং আঞ্চলিক নিরাপত্তার প্রতি এর অবহেলা সহ্য করবে না। দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যেকোনো পদক্ষেপও বরদাশত করা হবে না। সর্বোচ্চ স্তরে তদন্ত চলছে এবং যত তাড়াতাড়ি সম্ভব আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

হামলায় হতাহতের সংখ্যা বা সম্পদের ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়