শিরোনাম
◈ রিয়ালের পতনে দিশেহারা ইরান, ২০ লাখ রিয়ালে মিলছে না আগের অর্ধেকও ◈ ফ্লাইটে মায়ের মৃত্যু, ওমানের আইনে মরদেহ রেখেই দেশে ফিরতে হলো ছেলেকে ◈ নেপালে পাহাড়ি ঢলে নিহত বেড়ে অন্তত ২০, শতাধিক ভারতীয়সহ নিখোঁজ ৪০০ ◈ লেনিন থেকে নেতানিয়াহু : লুকিয়ে দেশ ছাড়ার পর গোপনে ফিরেছেন যে বিশ্বনেতারা ◈ মার্কিন চাপে চরম অর্থনৈতিক সংকটে ইরান, ফের বিক্ষোভের শঙ্কা ◈ ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে, যা জানা গেল ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১

প্রকাশিত : ০৮ মে, ২০২৫, ০৩:১৭ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাসে পাকিস্তান প্রথম রাফাল শিকারের নজির গড়ল?

পাকিস্তানের হামলায় ভারতের একটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করেছেন ফ্রান্সের এক শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। খবর সিএনএনের।

ওই কর্মকর্তা জানান, ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল যুদ্ধবিমান পাকিস্তান ভূপাতিত করেছে। ঘটনা সত্য হলে, এটি হবে প্রথমবারের মতো ফ্রান্সের তৈরি কোনো রাফাল যুদ্ধবিমান সরাসরি যুদ্ধ পরিস্থিতিতে ভূপাতিত হওয়ার ঘটনা।

তবে ভারতের পক্ষ থেকে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়া নিয়ে কোনো মন্তব্য আসেনি। পাকিস্তান অবশ্য তিনটি ভূপাতিত করার দাবি করেছে।

মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানে হামলা চালায় ভারত। দিল্লির এমন পদক্ষেপে জবাব দেওয়া কথা জানায় ইসলামাবাদ। পরে পাকিস্তান দাবি করে, তারা তিনটি রাফাল যুদ্ধবিমানসহ মোট পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

সিএনএনকে ফরাসি ওই কর্মকর্তা জানান, পাকিস্তান রাতের অন্ধকারে একাধিক রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করেছে কি না, তা খতিয়ে দেখছে ফ্রান্সের কর্তৃপক্ষ।

ভারত-শাসিত কাশ্মীরে ভেঙে পড়া একটি বিমানের ধ্বংসাবশেষের ছবিতে একটি ফরাসি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের লেবেল দেখা গেছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, ওই অংশটি রাফাল যুদ্ধবিমানের কি না, তা নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

রাফাল যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন সিএনএনের মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি।

রাফাল হলো ১০ টন ওজনের দুই ইঞ্জিনবিশিষ্ট এক আধুনিক যুদ্ধবিমান। এটি আকাশযুদ্ধ ও ভূমিতে হামলার জন্য তৈরি। এই যুদ্ধবিমান ৩০ মিলিমিটার কামান, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে।

সাম্প্রতিক উত্তেজনার আগে ভারতীয় বিমানবাহিনীর বহরে ছিল ফ্রান্স থেকে কেনা ৩৬টি রাফাল যুদ্ধবিমান। এসব যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন।

 

  • সর্বশেষ