শিরোনাম
◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপার গরু আনতে গিয়ে বিএসএফের হাতে আটক ৪ বাংলাদেশি

মো. আসাদুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জে সীমান্তের ওপারে অবৈধভাবে গরু আনতে গিয়ে ৪ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।  সোমবার ভোরে গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তের ওপারে ভারতের ১৫৯ বিএসএফ ব্যাটালিয়নের ইটাঘাটা ক্যাম্পের সদস্যরা এই ৪ বাংলাদেশিকে আটক করে। আটককৃকদের স্বজন ও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে সীমান্তে আটকের কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে বিজিবি। আটকরা হলেন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল আলমের ছেলে মো. মুকুল, মোশারফ হোসেনের ছেলে মো. আলিম, ইসাহাক আলীর ছেলে দুরুল হুদা, মতিউর রহমান ওরফে মতি মিয়ার ছেলে মো. বাবু। এরমধ্যে দুজন রোকনপুর ও বাকি দুজন সাগরইল এলাকার বাসিন্দা।

সীমান্তে আটক মুকুলের শ্বশুর আনারুল ইসলাম বলেন, সীমান্তে গরু দিবে বলে ভারতীয়রা ডেকেছিল। সেই গরু আনতে আমার জামাইসহ ৪জন রোববার দিবাগত রাত ৯টার দিকে ভারতে গিয়েছিল। এসময় ভারতের আদমপুর গ্রামের লোকজন তাদের আটক করে। পরে তাদেরকে ইটাঘাটা বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করা হয়। 

রাধারনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, শুনেছি, আমার ইউনিয়নের ৪ বাংলাদেশীকে বিএসএফ আটক করেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। নওগাঁ ১৬ বিজিবি রোকনপুর কোম্পানি কমান্ডার আব্দুল জাব্বার বলেন-ভারতীরা ধরে নিয়ে গেছে এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। 
  • সর্বশেষ
  • জনপ্রিয়