শিরোনাম
◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত ◈ ড্র করেও চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সে‌মিফাইনা‌লে আর্সেনাল ◈ যে কারণে স্থগিত হয়ে গেল সারা দেশের আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে  রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে সে‌মিফাইনা‌লে বায়ার্ন মিউনিখ ◈ এনসিপি যুক্ত হচ্ছেন নিষ্ক্রিয় জুলাই নেতারা, শক্তি বাড়ানোর উদ্যোগ ◈ আন্তর্জাতিক ক্রিকেট থে‌কে রুবেলের বিদায়

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৫, ০৬:১৩ বিকাল
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাঁশখালীর শীলকু‌পে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

কল‌্যাণ বড়ুয়া, বাঁশখালী(চট্টগ্রাম)প্রতি‌নি‌ধি : চট্টগ্রামের বাঁশখালীর শীলকু‌পে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আদিবা (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১ টার দিকে উপজেলার শীলকূপ ইউনিয়নের মাইজপাড়া ৬ নম্বর ওয়ার্ড এলাকার কাদিরা বাপের বাড়ী সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশু আদিবা কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু আদিবা উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব-চাম্বল ৯ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ মিজানের কন্যা।ঘটনার‌ ব‌্যাপা‌রে শীলকূপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাশেদ নুরী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ‘শিশু আদিবা চাম্বল ইউনিয়ন থেকে তার নানার বাড়ি শীলকূপে বেড়াতে আসেন।

সোমবার দুপুরে তার ভাইসহ অন্যান্য শিশুরা সড়কের পাশে থাকা অটোরিকশায় বসে খেলছে। রিকশা চালক গাড়ীটি চাবিসহ রেখে পাশের দোকানে বসেন। এ সময় শিশু আদিবার বড় ভাই (প্রতিবন্ধি) গাড়ীর চাবিতে হাত দিলে গাড়ীটি অটো চালু হয়ে যায়। গাড়ীর পাশে থাকা আদিবা ওই গাড়ীর ধাক্কায় গাড়ীসহ নালায় পড়ে যায়। এতে শিশুর ঘাড়ের রগ ছিঁড়ে যায়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু আদিবাকে মৃত ঘোষণা করেন।

বাঁশখালী থানার অ‌ফিসার (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গি‌য়ে নিহত শিশুর পরিবার থেকে এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি ব‌লে তি‌নি জানান। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়