শিরোনাম
◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৬ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের হোটেলে থেকে বাংলাদেশি আম্পায়ার নাজিব রাসেলের লাশ উদ্ধার

দেশের ব্যাডমিন্টন অঙ্গনে আজ শোকের একদিন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাডমিন্টন আম্পায়ার নাজিব রাসেল ইসমাইল আর নেই। ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আম্পায়ারিং করতে গিয়েছিলেন। সেখানেই হোটেলে ঘুমের মধ্যে মারা গেলেন দেশের সেরা আম্পায়ার। মৃত্যুর আগে তার বয়স হয়েছিল ৫২ বছর।

তার মৃত্যুর ঘটনা উল্লেখ করে সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ও ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক জোবায়েদুর রহমান রানা আম্পায়ার রাসেল গণমাধ্যমকে বলেন, ‘ভারতের গৌহাটিতে একটি আন্তর্জাতিক সিরিজ চলছিল। রাসেল বিশ্ব ব্যাডমিন্টনের প্যানেলের আম্পায়ার হওয়ায় ম্যাচ পরিচালনা করতে গিয়েছিল।’

তিনি বলেন, ‘আজ তার ম্যাচ ছিল। কোর্টে যখন সে আসছিল না, তখন আয়োজকরা হোটেলে যায়। রুম ধাক্কার পরও না খোলায় দরজা ভাঙা হয়। তখন তারা দেখেন রাসেল আর নেই।’

এছাড়া জানা যায়, বিশেষ কোনো রোগে আক্রান্ত ছিলেন না তিনি। ব্যাডমিন্টনের কৃতি আম্পায়ার নাজিব রাসেলের মরদেহ আনার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

আম্পায়ারিংয়ের পাশাপাশি ইসমাইল নজীব রাসেল ফেডারেশনের বর্তমান নির্বাহী কমিটিতেও ছিলেন। ব্যাডমিন্টন নিয়ে তার বিস্তর পড়াশোনা। ব্যস্ততাপূর্ণ দৈনন্দিন জীবনেও তার দিনের অনেক সময় কাটে ব্যাডমিন্টনের বই পড়ে। সূত্র : ঢাকামেইল

  • সর্বশেষ
  • জনপ্রিয়