শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২৪, ০৮:১৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মোদির বিজেপির, ফাটলের ইঙ্গিত যুক্তরাষ্ট্র-ভারতের সম্পর্কে

খবর রয়টার্স : গত ২০ বছরে নিজেদের মধ্যে বেশ শক্তিশালী সম্পর্ক তৈরি করেছে যুক্তরাষ্ট্র ও ভারত। এই সময়ে কূটনীতি, রাজনীতি, ব্যবসা থেকে শুরু করে সামরিক ক্ষেত্রেও দেশ দুটি সম্পর্ক জোরদার করেছে। মূলত এশিয়ায় চীনের আধিপত্য ঠেকাতেই রাশিয়ার সঙ্গে ভারতের প্রথাগত সুসম্পর্ক সত্ত্বেও নয়াদিল্লির সঙ্গে এই কৌশলগত সম্পর্ক রেখেছে ওয়াশিংটন। তবে এবার সেই ওয়াশিংটনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল বিজেপি। দলটির অভিযোগ,  যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ডিপ স্টেট উপাদানগুলো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই কাজে তারা অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর সঙ্গে আঁতাত করছে। 

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বিজেপি জানায়, মোদিকে ঘায়েল করতে কংগ্রেস অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিসিআরপি)-এর প্রতিবেদন ব্যবহার করে। এসব প্রতিবেদনে শুধু আদানি গ্রুপ ও মোদি সরকারের সঙ্গে তাদের ঘনিষ্ঠতাকে নিশানা করে করা হয়।

গত মাসে ২৬৫ বিলিয়ন ডলারের ঘুষ কেলেঙ্কারির অভিযোগে যুক্তরাষ্ট্রে আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি এবং আরও সাতজনকে অভিযুক্ত করা হয়েছে। এমনকি আদানির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পর্যন্ত জারি করা হয়েছে। যদিও এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আদানি গ্রুপ।

এ ছাড়া ওসিসিআরপি জানিয়েছিল, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত হ্যাকাররা ইসরায়েলি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সরকারবিরোধী সমালোচকদের টার্গেট করেছে। এই অভিযোগও আগেই অস্বীকার করেছে মোদি সরকার। এর আগেও মোদির সমালোচনার জন্য রাহুল, ওসিসিআরপি এবং যুক্তরাষ্ট্রের ৯২ বছর বয়সী বিলিয়নিয়ার জর্জ সোরোসকে দায়ী করেছিল বিজেপি।

সবশেষ বৃহস্পতিবার একটি ফরাসি মিডিয়ার প্রতিবেদনের বরাতে বিজেপি দাবি করে, ওসিসিআরপি-এর অর্থায়নের ৫০ শতাংশ সরাসরি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সোরোসের মতো ডিপ স্টেট ব্যক্তিদের কাছ থেকে আসে। মোদিকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করার সুস্পষ্ট লক্ষ্য রয়েছে ডিপ স্টেট-এর। পরে একই দিন দলের একটি আনুষ্ঠানিক মিডিয়া ব্রিফিংয়ে একই অভিযোগ করেন বিজেপির জাতীয় মুখপাত্র ও সংসদ সদস্য সম্বিত পাত্র।  

এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়, ইউএসএইড, সোরোস এবং কংগ্রেস পার্টি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বিজেপির অভিযোগ নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে এক বিবৃতিতে ওসিসিআরপি বলেছে, এটি একটি স্বাধীন মিডিয়া আউটলেট এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। মার্কিন সরকার কিছু অর্থায়ন করলেও তাদের সম্পাদকীয় নীতি ও প্রতিবেদনের ওপর যুক্তরাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ বা প্রভাব নেই। উৎস: চ্যানেল ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়