শিরোনাম
◈ ইরানে নতুন করে ইসরাইলের হামলা ◈ ফের কি রাজপথে নামছে এনসিপির নেতৃত্বে ছাত্ররা? ◈ এ‌শিয়ান কা‌পে খেলা নি‌য়ে ভারতীয় নারী ফুটবলে নজিরবিহীন বিতর্ক, দলকে পাঠানো হল ভুল জার্সি   ◈ বিশ্বকাপে হতাশাজনক পারফর্মেন্সের কার‌ণে এবার কঠিন সিদ্ধান্ত নিচ্ছে আফগানিস্তান ◈ রপ্তানিমুখী খাতের জন্য ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় দিয়েছে সরকার ◈ কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সমর্থনে ভূমধ্যসাগরে রাফালসহ রণতরী পাঠাচ্ছে ফ্রান্স ◈ নারায়ণগঞ্জ বিসিকে ‘ফ্যাসিস্টের দোসর’ মন্তব্যে অবরুদ্ধ এনসিপি এমপি আব্দুল্লাহ আল আমিন ◈ মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জ্বালানি সংকটের শঙ্কা, স্পট মার্কেট থেকে এলএনজি কেনার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ টানা যুদ্ধে চাপে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে আসছে মার্কিন ক্ষেপণাস্ত্রের ভান্ডার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ছে, বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা সরকারের অগ্রাধিকার

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৪, ১১:২৬ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমরা বাংলাদেশকে ভালোবাসি, বিজেপির মুসলিম বিদ্বেষের সমালোচনা করলেন মমতা(ভিডিও)

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন, ‘আমরা বাংলাদেশকে ভালোবাসি। বাংলাদেশও নিশ্চয়ই ভারতকে ভালোবাসে, বাংলাকে ভালোবাসে। আমাদের ভাষা, সাহিত্য, পোশাক-পরিচ্ছেদ সবই এক। রাজনৈতিকভাবে যে মতভেদই থাকুক না কেন, আমরা এটা কখনোই চাই না যে, বাংলাদেশে কোনো ধর্মের মধ্যে বিভেদ হোক এবং তার রেশ অন্য কারও ওপরে পড়ুক।’

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার রাতে এ মন্তব্য করেন মমতা। এ দিনই ঝাড়খন্ডে নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে রাতে কলকাতায় ফিরে দমদমের নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা দুঃখিত, মর্মাহত।’

বাংলাদেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের পাশে থাকার বার্তা দিয়ে মমতা বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের ভূমিকা খুবই সীমিত, তার কারণ ভারত যেহেতু আলাদা একটা রাষ্ট্র, আবার বাংলাদেশও আলাদা একটা রাষ্ট্র। এ ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলতে পারে এবং পদক্ষেপ নিতে পারে। পররাষ্ট্রনীতির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের অবস্থান হলো, সরকারে যে দলই থাকুক না কেন আমরা সেই সরকারের অবস্থানকেই সমর্থন জানাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়