শিরোনাম
◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা ◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ০১:১৮ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুকে অপমান করে মঞ্চ থেকে নামালেন ইসরায়েলিরা! (ভিডিও)

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভাষণ দেয়ার মাঝে থামিয়ে দিয়েছেন গাজায় হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের পরিবারের সদস্যরা। রোববার (২৭ অক্টোবর) হিব্রু ক্যালেন্ডারে হামাসের ৭ অক্টোবরের হামলার বার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় এমন পরিস্থিতির মধ্যে পড়েন তিনি। খবর টাইমস অব ইসরায়েলের।

ইসরায়েলি সংবাদমাধ্যমটি বলছে, বিক্ষুদ্ধ পরিবারের সদস্যদের বাধার মুখে ভাষণ থামাতে বাধ্য হন নেতানিয়াহু। হামাসের হাতে বন্দিদের আত্মীয়রা চিৎকার করে বলেন, তাদের পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। অন্যরা চিৎকার করে বলেন, তোমার লজ্জা হওয়া উচিত!

অবশ্য এসব ক্ষুব্ধ ব্যক্তিদের সরিয়ে নেয়া হলে পুনরায় বক্তব্য দেন নেতানিয়াহু।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যা ছাড়াও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। একই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও স্থল হামলা করে আসছে ইসরায়েল। দখলদার ইসরায়েলের হামলায় প্রায় ৪৩ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গত নভেম্বরে কাতার ও মিসরের মধ্যস্থতায় হামাস ও ইসরায়েলের মধ্যে সাতদিনের একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। চুক্তির আওতায় হামাস শতাধিক ইসরায়েলি বন্দিকে মুক্তিও দেয়। তবে এখনো তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দি রয়েছে।

এক বছর পর এই যুদ্ধ শুধু আর গাজায় সীমাবদ্ধ নয়। এখন লেবাননে স্থল হামলার সঙ্গে বিমান হামলা জারি রেখেছে ইসরায়েল। সেখানেও আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

  • সর্বশেষ