শিরোনাম
◈ তারেক রহমানের আগমন ঘিরে বরিশালে নেতাকর্মীদের ঢল, বেলস পার্ক মাঠে সাজ সাজ রব ◈ আজ তিস্তাপাড়ে যাচ্ছেন জামায়াতের আমির শফিকুর রহমান ◈ “সাপ ও ভারতীয় একসঙ্গে পেলে আগে ভারতীয়কে মারো”: এপস্টেইন নথিতে কূটনীতিকের মন্তব্য ফাঁস ◈ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে শীর্ষে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট ◈ ভোটার তালিকায় আজব কাণ্ড: এক বাবার ‘৩৮৯ সন্তান’ ◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২৪, ০১:২৯ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিজবুল্লাহর রকেট হামলায় এবার কাঁপল ইসরাইল!

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার রেশ কাটতে না কাটতেই এবার ইসরাইলে রকেট হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ। যদিও ইসরাইল এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার (৪ অক্টোবর) সকালে ইসরাইলের হাইফা শহরে রকেট হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। 

 এতে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
 
টেলিগ্রামে হিজবুল্লাহর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানিজ ও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার জবাবে স্থানীয় সময় সকাল ৭টায় এই হামলা চালানো হয়।  

লেবানিজ ও ফিলিস্তিনিদের ‘বীরত্বপূর্ণ এবং সম্মানজনক প্রতিরোধের’ প্রশংসাও করা হয় বিবৃতিতে।
 
এদিকে, লেবাননে নতুন করে ইসরাইলি বিমান হামলার মধ্যেই বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে। 
 
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরাইলি হামলার রাতে হঠাৎ বড় বিস্ফোরণ হয়। এর লক্ষ্য স্পষ্ট নয়। তবে ওই বিমানবন্দরটি দাহেহ এলাকার সীমানায়, যেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে। 

ইসরাইলি সামরিক বাহিনী এ হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি। তবে তাদের পক্ষে জানানো হয়েছে, সেনারা সীমান্তের কাছে হিজবুল্লাহ যোদ্ধাদের হত্যা করেছে। অন্যদিকে হিজবুল্লাহ বলছে, তারা সীমান্তের উভয় পাশে ইসরাইলি সেনাদের লক্ষ্যবস্তু করেছে।
 
এর আগে, স্থল অভিযান শুরুর তৃতীয় দিনে বৃহস্পতিবার (৩ অক্টোবর) মাত্র কয়েক ঘণ্টার মধ্যে লেবাননে দুটি বড় হামলা হয়। গেল ২৪ ঘন্টায় হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। আহত দেড় শতাধিক। পাল্টা হামলায় ১৭ ইসরাইলি সেনা নিহতের দাবি করেছে হিজবুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়