শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৪, ০৩:০৫ রাত
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে ইসরায়েল: ডেনিয়েল হাগারি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ডেনিয়েল হাগারি বলেছেন, ইসরায়েলের বিমান বাহিনী রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালাবে। খবর বিবিসির।

 এক আপডেটে তিনি বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হয়েছে। ইরান আজ (মঙ্গলবার) রাতে একটি গুরুতর আচরণ করেছে। তারা মধ্যপ্রাচ্যকে উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।  

হাগারি বলেন, আজ রাতের হামলার পরিণতি (ইরানকে) ভোগ করতে হবে।  
 
লেবাননে স্থল অভিযান শুরুর পর ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। মঙ্গলবার তেল আবিবের উদ্দেশে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

এদিকে হামলার পরিপ্রেক্ষিতে ইরানকে হুমকি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ও ইসরায়েলের মন্ত্রী ইয়োভ গ্যালান্তের মধ্যে আলোচনা হয়েছে। ইসরায়েলের ওপর সরাসরি সামরিক হামলার জন্য ইরানকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।

গত কয়েক সপ্তাহ ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছিল। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। এরপর লেবাননে স্থল আক্রমণ করে ইসরায়েলি বাহিনী। এসবের পরিপ্রেক্ষিতেই দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। উৎস: বাংলানিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়