শিরোনাম
◈ পাঁচ বছরে সাড়ে আট লাখ থেকে তিন লাখ, শেয়ারবাজারে নিঃস্ব ক্ষুদ্র বিনিয়োগকারীরা! ◈ একসময় চারদিকে আওয়ামী লীগের সমর্থক দেখা গেলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে: সাকিব আল হাসান ◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য

প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৩৮ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীকে নিয়ে ‘কটূক্তি’, থানার ভেতরই একজনকে হত্যা করল পুলিশ

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থানার ভেতরে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ধর্ম অবমাননার অভিযোগে নিহত ওই ব্যক্তিকে আটক করা হয়েছিল। খবর এবিসি নিউজের। 

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ব্যক্তির নাম সায়েদ খান। পুলিশ বলছে, সায়েদ খানকে গত বুধবার বিক্ষুব্ধ জনতার হাত থেকে ছিনিয়ে নেওয়ার পর আটক করে থানায় আনা হয়। বিক্ষুব্ধ জনতার দাবি, তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)- কে অপমান করেছেন। 

স্থানীয় পুলিশ কর্মকর্তা মোহাম্মাদ খুররাম জানান, হত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি এর বেশি বিস্তারিত কিছু জানাননি। 

বার্তাসংস্থা এএফপি'র প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিও ভাইরাল হওয়ার পরেই গত বুধবার সায়েদ খানকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে মামলা হয়। তবে পরবর্তীতে অন্তত ২০০ জন পুলিশ স্টেশনে হামলা চালায়। এরপর বাধ্য হয়েই পুলিশ সায়েদকে অন্য থানায় নিয়ে যেতে বাধ্য হয়। 

বেলুচিস্তানের পুলিশ প্রধান মোয়াজ্জাম জাহ আনসারি এএফপি'কে বলেন, দায়িত্বরত একজন পুলিশ কারাগারের ভেতরই সায়েদের ওপর হামলা চালায় এবং গুলি করে। 

তিনি আরও বলেছেন, ইতোমধ্যে আমরা ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছি এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করেছি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়