শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৪, ০২:৩২ রাত
আপডেট : ০২ মার্চ, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ করল বিমান

২৪৭ জন যাত্রী নিয়ে ভারতের মুম্বাই থেকে জার্মানির ফ্রাঙ্কফ্রুটে যাচ্ছিল ভিস্তারা এয়ারলাইনসের একটি বিমান। তুরস্কের আকাশে থাকাবস্থায় হঠাৎই ফোন এলো, বিমানটিতে বোমা আছে। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো বিমানে। ফলে বিমানটিকে জরুরি অবতরণ করান পাইলট।

তুরস্কের রাষ্ট্রায়ত্ত্ব বার্তাসংস্থা টিআরটি জানিয়েছে, ভিস্তারার বিমানটি এরজুরুমের বিমানবন্দরে অবতরণ করে। বিমানটি মাঝ আকাশে থাকার সময় অজ্ঞাত একজন ফোন করে জানান এতে বোমা আছে। জরুরি অবতরণের পর বিমানটি পুরোপুরি খালি করে খোঁজ করা হয় বোমার।

ভিস্তারা এয়ারলাইনস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে ঘটনা সম্পর্কে বলেছে, শুক্রবার মুম্বাই থেকে ফ্রাঙ্কফ্রুটগামী ফ্লাইট ইউকে২৭ নিরাপত্তাজনিত কারণে তুরস্কের এরজুরুম বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে এ ঘটনায় বন্ধ করে দেওয়া হয় এরুজুমের আকাশসীমা। শহরটির গভর্নর মুস্তাফা সিফতসি তুর্কি বার্তাসংস্থা আনাদোলু নিউজকে বলেছেন, এরুজুমের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বিমানে বোমা থাকার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে বোমা নিস্ক্রিয় ইউনিট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়