শিরোনাম
◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২৪, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৬ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে তরুণ বেকারত্ব কমছে, আরও কমতে পারে: আইএলও

রাশিদ রিয়াজঃ বিশ্বজুড়ে গত বছর তরুণদের মাঝে বেকারত্ব কমে ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এই ধারাবাহিকতা ২০২৫ সাল নাগাদ অব্যাহত থাকতে পারে। তবে দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে এ ক্ষেত্রে পিছিয়ে পড়েছে এশিয়া। আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনটি আজ সোমবার প্রকাশিত হয়।

আইএলও বলছে, গত বছর বিশ্বজুড়ে ১৫ থেকে ২৪ বছর বয়সী ৬ কোটি ৪৯ লাখ তরুণ বেকার ছিলেন। সে হিসাবে বেকারত্বের হার ছিল ১৩ শতাংশ। চলতি ও আগামী বছর এই হার আরও কমে ১২ দশমিক ৮ শতাংশে নামতে পারে।

জাতিসংঘের বিশেষায়িত সংস্থাটির পর্যবেক্ষণ হলো, করোনা মহামারির পর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাপকভাবে বেড়েছে। এর ফলে শ্রমবাজারে তরুণদের চাহিদাও অনেক বেড়েছে। এ বিষয়টিই মূলত তরুণদের মাঝে বেকারত্ব কমার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রেখেছে।

২০২৩ সালে তরুণদের মাঝে বেকারত্বের হার কমে তা মহামারি-পূর্বের অবস্থায় ফিরে গেছে। কিংবা বেশির ভাগ ক্ষেত্রে তার চেয়েও নিচে নেমেছে। তবে সব উপ-অঞ্চলের পরিস্থিতি একই নয়।

আইএলওর প্রতিবেদন অনুযায়ী, গত বছর আরব দেশগুলো, পূর্ব এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তরুণদের মাঝে বেকারত্বের হার ২০১৯ সালের চেয়ে বেশি ছিল।

  • সর্বশেষ