শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৪, ১২:০০ রাত
আপডেট : ১৫ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে ভারতের সাত রাজ্যে নিহত ৩২, দিল্লিতে লাল সতর্কতা জারি

মারুফ হাসান: টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ভারতের রাজধানী দিল্লির একাধিক এলাকা। ব্যাহত ট্রাফিক ও বিমান পরিষেবা। সবমিলিয়ে বিপর্যস্ত জনজীবন। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশ, হরিয়ানা, রাজস্থান এবং হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড ও বিহারে প্রবল বর্ষণে ৩২ জনের মৃত্যু হয়েছে। 

প্রশাসন জানিয়েছেন, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে মেঘভাঙা বৃষ্টির কারণে কিছু কিছু জায়গায় বন্যার মতন পরিস্থিতি তৈরি হয়েছে। মৃত্যু হয়েছে ১৪ জনের। এছাড়া দিল্লিতে ৫ জন, বিহারে ৫ জন, হিমাচল প্রদেশে ৪ জন, হরিয়ানার গুরগাঁওয়ে ৩ জন, রাজস্থানের জয়পুরে ৩ জন এবং উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় ২ জনের মৃত্যু হয়েছে। 

ইতিমধ্যেই কেরালার ওয়েনাডে টানা বর্ষণের কারণে ভূমিধসে ২৫৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে পুরো ভারতে বৃষ্টি ও ভূমিধসের ফলে মৃত্যু হয়েছে ২৮৩ জনের। 

দিল্লির শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বৃষ্টির কারণে বৃহস্পতিবার দিল্লি এবং সংলগ্ন এলাকায় সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ থাকবে। 

দিল্লিতে লাল সর্তকতা জারি করে ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃষ্টি থেকে এখনই নিস্তার পাওয়ার কোনো সম্ভাবনা নেই। পূর্বাভাস অনুযায়ী আগামী ৫ আগস্ট পর্যন্ত দিল্লি ও এনসিআর এলাকায় বজ্রপাতসহ ঝড় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে কিলোমিটার হতে পারে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়