শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৫:৪১ বিকাল
আপডেট : ০৬ মে, ২০২৫, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিয়া মসজিদে হামলার ঘটনায় ওমানে শোকের ছায়া

সাজ্জাদুল ইসলাম: [২] বন্দুধধারীরা মঙ্গলবার উপসাগরীয় দেশ ওমানের রাজধানীর মাস্কটের এক শিয়া মসজিদে প্রবেশ করে গুলি চালায়। এ হামলায় ৬ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হন। সূত্র: এপি 

[৩] হতাহতরা পাকিস্তানি নাগরিক বলে জানা গেছে। এ ঘটনায় সুলতান শাসিত উদারপন্থী ইবাদি মুসলিম অধ্যুষিত শান্তিপূর্ণ দেশ ওমানের মানুষ বিস্মিত ও শোকাহত হয়েছেন। সাম্প্রতিককালে দেশটিতে এটি হল সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা।

[৪] সন্ত্রাসী দল ইসলামিক স্টেট বা আইএস তার বার্তাসংস্থার মাধ্যমে এ হামলা চালানোর দায় স্বীকার করেছে। এটি হল ওমানের আইএসের প্রথম হামলার ঘটনা। তবে এ ব্যাপারে তারা কোন প্রমাণ দেয়নি। 

[৫] গত জানুয়ারিতে ইরানে আইএসের এক ভয়াবহ সন্ত্রাসী হামলায়  ৮৪ জন মুসল্লি নিহত হন। সম্পাদনা: রাশিদ 

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়