শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৪, ০১:৫৭ দুপুর
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুলাইয়ের শেষদিকে টোকিওতে অনুষ্ঠিত হবে কোয়াড বৈঠক

ইমরুল শাহেদ: [২] চতুর্দেশীয় গোষ্ঠীভুক্ত অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক প্রায় এক বছর থমকে থাকার পর জুলাই মাসের শেষ দিকে টোকিওতে আবার শুরু হতে যাচ্ছে। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে এ ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। সূত্র: আনন্দবাজার 

[৩] প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সংক্রান্ত নিজস্ব কৌশলকে সামনে নিয়ে আসার জন্য প্রস্তুতি শুরু করেছে। পূর্ব চীন সাগর এবং দক্ষিণ চীন সাগরে চীনের ক্রমবর্ধমান নৌসক্রিয়তার মোকাবিলা করা, উত্তর কোরিয়ার কাছ থেকে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার উদ্বেগের মতো বিষয়গুলি নিয়ে নিজেদের অবস্থান সামনে রাখতে চায় ভারত। কূটনৈতিক সূত্রে এ খবর জানা গিয়েছে। চীনের সঙ্গে ফিলিপিন্সের সামরিক উত্তেজনার বিষয়টিও আলোচনায় আসতে চলেছে।

[৪] কোয়াড শীর্ষ পর্যায়ের বৈঠক এই বছরের গোড়ায় হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্র এই নিয়ে কোনো কথা বলছে না। স্বাভাবিক ভাবেই টোকিওর মঞ্চকে কাজে লাগাতে উৎসাহী সাউথ ব্লক। ওই বৈঠকের আগে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভারত-আসিয়ান এবং পূর্ব এশিয়া সম্মেলনে যোগ দিতে লাওস যাবেন। সম্পাদনা: রাশিদ

এমএস/আর/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়