শিরোনাম
◈ বেনাপোল বন্দরে প্রতারক চক্রের দৌরাত্ম্য, পাসপোর্টধারীর ৩০ হাজার টাকা ছিনতাই ◈ জুলাই আন্দোলনের শহীদ-আহতদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার নির্দেশ ◈ আওয়ামী শাসনামলের তিনটি নির্বাচনের পোস্টমর্টেম হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী ◈ সাকিব আল হাসান শুধু অবসরের জন্য নয়, ফিরলে দীর্ঘ সময়ের জন্য ফিরবেন, আশা হাবিবুল বাশার সুমনের ◈ জুলাই সনদ বাস্তবায়ন কোন পথে, উত্তপ্ত হতে পারে সংসদ ◈ সংসদে ১১ জুন নতুন বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী ◈ বিএনপি সরকারকে ধন্যবাদ দিলেন আসিফ নজরুল ◈ সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি ◈ রমজানের ঘাটতি পূরণে ১০ শনিবার খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয় ◈ মানহানি মামলায় জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক

প্রকাশিত : ১২ জুন, ২০২৪, ০৫:২০ বিকাল
আপডেট : ১২ জুন, ২০২৪, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাখাইনের মংডুতে ২০০ মিয়ানমার সেনাকে আটক করলো আরাকান আর্মি

ইমরুল শাহেদ: [২] এই সেনাদের দক্ষিণ মংডুর ইন ডিন এবং মাইন হলাট থেকে আত্মসমর্পণ করার পর আটক করা হয়। এখন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আটক সেনাদের পরিবারদেরও চিকিৎসার আওতায় রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আটক সেনার সংখ্যা আরো বেশি হতে পারে। সংঘর্ষের এক পর্যায়ে আটক সেনারা সাদা পতাকা উত্তোলন করে আত্মসমর্পণ করেছে। সূত্র: নারিনজারা

[৩] আরাকান আর্মি ও ইউনাইটেড লীগ অব আরাকানের মুখপাত্র খায়িং থুকা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অসুস্থ জান্তা সেনাদের ছেড়ে দেওয়া হয়েছে। ছেড়ে দেওয়া সেনাদের মধ্যে কেউ কেউ স্বাস্থ্যগত দিক থেকে একেবারেই নাজুক। তাদেরকে ছেড়ে দেওয়ার কারণ হলো আমাদের পক্ষে তাদের চিকিৎসা সেবা দেওয়া একেবারেই সম্ভব নয়।’ 

[৪] উক্ত মুখপাত্র জানান, আরাকান আর্মি যে এক হাজার জনকে আটক করেছে তার মধ্যে যুদ্ধাপরাধীর সংখ্যা বেশি। তাদের আন্তর্জাতিক যুদ্ধবন্দিদের মতো করেই আচরণ করা হচ্ছে। সম্পাদনা: এম খান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়