শিরোনাম
◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প  ◈ রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ◈ ‘না গিলতে পারছি, না ফেলতে পারছি’ : অর্থমন্ত্রী ◈ তারেক রহমানের চীন সফরে বড় অগ্রগতি, সই হলো ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক ◈ ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ, ১ জুলাই থেকে বাধ্যতামূলক বাংলা কিউআর ◈ চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শুরু, ১৫ সমঝোতা স্মারকে সই করবে বাংলাদেশ ◈ চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে তাদের ভ্যালুচেইন সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৪, ০২:১৭ দুপুর
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তেলআবিব-দিল্লি বিমান ফ্লাইট বন্ধের ঘোষণা এয়ার ইন্ডিয়ার

এম খান: [২] ইসরায়েলে প্রতিশোধমূলক হামলা করেছে ইরান। তার প্রেক্ষিতে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এই উত্তেজনাকর পরিস্থিতিতে ভারত এবং ইসরায়েলের মধ্যে বিমান ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা করল এয়ার ইন্ডিয়া। সূত্র: আনন্দবাজার

[৩] রোববার একটি বিবৃতিতে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, অনির্দিষ্ট সময়ের জন্য দিল্লি এবং তেলআবিবের মধ্যে বিমান চলাচল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৪ এপ্রিল, রোববার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।

[৪] ভারতের রাজধানী থেকে ইসরায়েলের অন্যতম প্রধান শহরের মধ্যে এয়ার ইন্ডিয়ার চারটি করে বিমান যাতায়াত করে প্রতি সপ্তাহে। টাটা গ্রুপের নিয়ন্ত্রণাধীন বিমান সংস্থা এর আগে হামাস আক্রমণের সময় ইসরায়েলের সঙ্গে ফ্লাইট বন্ধ রেখেছিল। সেটা ২০২৩ সালের ৭ অক্টোবর। প্রায় পাঁচ মাস পর গত ৩ মার্চ আবার দুই দেশের মধ্যে ফ্লাইট চালু করেছিল সংস্থাটি। কিন্তু উদ্ভুত পরিস্থিতির দিকে নজর দিয়ে এবং যাত্রীদের সুরক্ষার স্বার্থে আবার ফ্লাইট মুলতুবির সিদ্ধান্ত নেওয়া হলে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।

এমকে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়