শিরোনাম
◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা ◈ রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা: বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলীয় জোট মনোনয়নপত্র জমা দিয়েছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ◈ প্রধানমন্ত্রীর নির্দেশের পরও বাস টার্মিনাল সরাতে গতি নেই, যানজটে নাকাল ঢাকা ◈ জুলাই-জুনের বদলে এপ্রিল-মার্চে অর্থবছর পরিবর্তনের পরিকল্পনা করছে সরকার ◈ ফ্যামিলি কার্ডের মাঠকর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ, একের পর এক উপজেলায় ফল স্থগিত

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি ও আহত 

সাজ্জাদুল ইসলাম: [২] ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফের মুখপাত্র বলেছেন, ইরান থেকে ইসরায়েলি ভুখণ্ডে মোট ২০০টি ক্ষেপনাস্ত্র ও ড্রোন (এরিয়াল ইউনিটস) হামলা হয়েছে। এর মধ্যে ১০০টি ড্রোন হামলা হামলা হয়। দামেশকে ইরানি কন্সুলেটে ১ এপ্রিল ইসরায়েলি বিমান হামলার প্রতিশোধ নিতে ইরান ইসরায়েলে শনিবার রাতে এ হামলা চালায়।

[৩] ইরানের হামলা নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার যুদ্ধমন্ত্রীসভার বৈঠক শেষ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। হামলার জেরে ইসরায়েলের আকাশজুড়ে বিস্ফোরণ ঘটতে দেখা গেছে এবং অনেক স্থানে সাইরেন বাজানো হয়।

[৪] আইডিএফের মুখপাত্র বলেছেন, অধিকাংশ ক্ষেপণাস্ত্র ইসরায়েল সীমান্তের বাইরে বাধা দেওয়া হয়েছে। তবে ইসরায়েলের দক্ষিণে এক সেনাঘাঁটিতে ইরানি হামলায় আহতের ঘটনা ঘটেছে।  

[৫] মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনী ইরানের পাঠানো বহু ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। জর্ডানের বিমানবাহিনীও ইরানের নিক্ষিপ্ত ড্রোন গুলি করে ভূপাতিত করেছে বলে জানা গেছে। ইরানের এ হামলার জের ধরে ঘটনায় গোটা অঞ্চলে বিমান চলাচল বিঘ্নিত হচ্ছে।

[৬] ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী এ হামলা সম্পর্কে একটি নতুন বিবৃতি প্রদান করেছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস  তাদের সরকারি কর্মকর্তা-কর্মচারীকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। 

[৭] ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ইসরায়েলে ইরানের বেপরোয়া হামলার নিন্দা করেছেন। যুক্তরাজ্যের জঙ্গী বিমানগুলো তাদের আওতাধীন এলাকায় হামলারত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

[৮] ইরানের হামলার পর জো বাইডেন ডেলওয়ার সফর স্থগিত করে হোয়াইট হাউসে পৌঁছেছেন। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, তাদের দেশ ইসরায়েলে র পাশে থাকবে। সম্পাদনা: রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়