শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে ১২ দিনে ৩৯১ ফ্লাইট বাতিল, আজও বাতিল ২৪টি ◈ নিখোঁজ যুক্তরাষ্ট্রের ৬ পারমাণবিক বোমা, শত্রুর হাতে পড়ার শঙ্কা ◈ সংঘাত নিরসনে ইরানকে মধ্যস্থতার প্রস্তাব দিল মিশর ◈ নকল ধরাকে কেন্দ্র করে তেজগাঁও কলেজে শিক্ষককে হামলা, থানায় মামলা ◈ চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা ◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা!

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৪, ০৫:৪২ সকাল
আপডেট : ১৫ এপ্রিল, ২০২৪, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরাইলে ইরানের হামলায় যোগ দিলো হুতি

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সঙ্গে হামলায় যোগ দিলো হুতি। ইসরাইলকে লক্ষ্য করে একাধিক ক্ষেপনাস্ত্র ছুড়লো ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীটি। খবর আল জাজিরার

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনস্যুলেটে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরাইল। এতে বিপ্লবী গার্ডের দুই কমান্ডারসহ ৭ উচ্চপদস্থ কর্মকর্তা নিহত হন।

সে হামলার জবাবে রোববার (১৪ এপ্রিল) ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে ইরান। তাদের সঙ্গে এবার হামলায় যোগ দিলো ইয়েমেনের ইরানপন্থি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি।
 
ব্রিটিশ নিরাপত্তা কোম্পানি অ্যামব্রে জানিয়েছে, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তাদের সম্ভাব্য লক্ষ্য ইসরাইলি বন্দরগুলো।
 
এর আগে ইসরাইলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে শুক্রবার (১২ এপ্রিল) অন্তত ৪০টি রকেট ছোড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ‘শত্রুপক্ষের আর্টিলারি অবস্থান’ লক্ষ্য করে কয়েক ডজন কাতিউশা রকেট ছোড়া হয়েছে। তবে ওই সব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইসরাইল।
 
এদিকে ইরানের ড্রোন নিক্ষেপের পর ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু জানান প্রতিরক্ষার জন্য তারা সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছেন।
 
তিনি বলেন, ‘আক্রমণ অথবা প্রতিরক্ষা, আমরা সবকিছুর জন্য প্রস্তুত। ইসরাইল রাষ্ট্র শক্তিশালী। ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) শক্তিশালী। এখানকার জনগণ শক্তিশালী।’  সূত্র: সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়