শিরোনাম
◈ ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ ফেসবুক কমেন্ট নিয়ে রাকসু জিএস ও ছাত্র অধিকারের নেতার বাকবিতণ্ডা (ভিডিও) ◈ অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও ব্যবসার দখল নিতে ব্যবসায়ীকে হুমকি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২৪, ১২:৩৭ দুপুর
আপডেট : ১৩ এপ্রিল, ২০২৪, ০২:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপ্রদেশে খেলতে খেলতে গর্তে পড়ে গেল ৬ বছরের শিশু

সাজ্জাদুল ইসলাম : [২] মধ্যপ্রদেশের রেবা জেলায় শুক্রবার এ ঘটনা ঘটে। শিশুটির বয়স ৬ বছর। শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন। সূত্র :মিন্ট

[৩] কৃষিখেতে খেলার সময় ওই গর্তের মধ্যে পড়ে যায় শিশুটি। যে গর্তের মধ্যে ওই শিশুটি পড়ে গেছে সেটির ব্যাস ৬ সেন্টিমিটার। রেবার অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার জানিয়েছেন, ওই শিশু এখনও গর্তের মধ্যে আটকে আছে। নিউজ ১৮ জানায়, উপর থেকে শিশুটিকে দেখা যাচ্ছে না।

[৪] অনিল বলেন, ‘শিশুটি খেলতে গিয়ে গর্তের মধ্যে পড়ে যায়। স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুটিকে গর্ত থেকে বের করে আনতে অভিযান শুরু করে। দুটি বড় বড় যন্ত্র এনে অভিযান চালানো হচ্ছে। খুব শিগগিরই শিশুটিকে উদ্ধার করার আশা করছি আমরা।

[৫] পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, বারাণসী থেকে একটি উদ্ধারকারী দলও শিগগরিই ঘটনাস্থলে পৌঁছাবে। গর্তের ভেতরে শিশুটির সঠিক অবস্থান জানার চেষ্টা চলছে। একটি সমান্তরাল গর্ত খননের প্রক্রিয়াও চলছে, যাতে আটকে পড়া শিশুটিকে নিরাপদে বের করা যায়। তার শ্বাসপ্রশ্বাস নিয়ে যাতে কোনো অসুবিধা না হয়, সে ব্যবস্থাও করা হচ্ছে।

এসই/এমটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়