শিরোনাম
◈ ওয়াশিংটন–তেহরান ১৪ দফা সমঝোতা স্মারক প্রকাশ করল যুক্তরাষ্ট্র ◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ জুন, ২০২৬, ০২:৪০ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক গোল করেই রোনালদো-ম্যারাডোনাদের পেছনে ফেললেন হ্যারি কেইন

এক গোল করেই ৮ ফুটবলারকে পেছনে ফেলেছেন ইংল্যান্ড ফুটবলার হ্যারি কেইন। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের ৮ মিনিটেই পেনাল্টি পায় ইংল্যান্ড। তার শটটি ঠেকিয়ে দেন ক্রোয়েশিয়ার গোলকিপার লিভাকোভিচ। তবে সেখান থেকে কর্নার পেয়ে সেটিকেই জালে জড়ান বায়ার্ন তারকা।

এই গোলের মধ্য দিয়ে হ্যারি কেইনের বিশ্বকাপে মোট গোলের সংখ্যা দাঁড়ালো ৯-এ। এত দিন ৮ গোল নিয়ে তিনি ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল), ডিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল), গুইলার্মো স্ট্যাবিল, লিওনিদাস (ব্রাজিল), রিভালদো (ব্রাজিল), রুডি ফোলার (জার্মানি) অস্কার মিগুয়েজদের (উরুগুয়ে) সঙ্গে ছিলে। এখন তিনি ৯ গোলের তালিকায় ঢুকলেন।

বিশ্বমঞ্চে ৯ গোল করা বাকি ফুটবলাররা হলেন- আদেমির (ব্রাজিল), রবার্তো ব্যাজিও (ইতালি), ইউসেবিও (পর্তুগাল), জাইরজিনহো (ব্রাজিল), পাওলো রসি (ইতালি), কার্ল-হেইঞ্জ রুমেনিগে (পশ্চিম জার্মানি), উভে সিলার (পশ্চিম জার্মানি), হুয়ান আলবার্তো শিয়াফিনো (উরুগুয়ে), ভাভা (ব্রাজিল), ক্রিশ্চিয়ান ভিয়েরি (ইতালি), ডেভিড ভিয়া (স্পেন)।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়