শিরোনাম
◈ ব্যাংকিং খাতে ফিরছে সুদিন! ◈ ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত ◈ বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’, জন্ম ১৯৮১ সালে বলে ভাইরাল সেই জামায়াত এমপির বাবা এখনও জীবিত! ◈ ট্রাম্প-নেতানিয়াহুকে টার্গেট স্নাইপার-ড্রোন করে হামলার পরিকল্পনা, এফবিআইয়ের অভিযানে আটক ৫ ◈ বাংলাদেশি টাকার মান বেড়েছে ভারতীয় রুপির বিপরীতে ◈ সকালে সিলেটে প্রধানমন্ত্রীর বকুনি খেয়ে বিকেলে সংসদে হাজির হলেন এমপি ◈ ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কৌশলগত বড় পরিবর্তন: ইন্দো-প্যাসিফিক নাম বাদ, নতুন করে ‘ইউএস প্যাসিফিক কমান্ড’ চালু করল পেন্টাগন ◈ হামের টিকাদানে গাফিলতির প্রমাণ মিললে ব্যবস্থা, হজের খরচ কমানো ও তিস্তায় নতুন ব্যারেজ নির্মাণের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ◈ সংসদে ‘আই হ্যাভ এ প্লান’ এর ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০২৬, ১১:২৯ রাত
আপডেট : ১৮ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১-১ সমতায় প্রথমার্ধ শেষ করল পর্তুগাল-কঙ্গো

ফিফা বিশ্বকাপের 'কে' গ্রুপের ম্যাচে প্রথমার্ধ শেষে ১-১ সমতায় রয়েছে পর্তুগাল ও কঙ্গো। বুধবার (১৭ জুন) যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেন নেভেস।

তবে যোগ করা সময়ের শেষ দিকে নিউক্যাসল ইউনাইটেড মিডফিল্ডার ইওয়ান উইসার গোলে সমতায় ফেরে কঙ্গো। ডান প্রান্ত থেকে আর্থার মাসুয়াকুর করা ক্রস উড়ে আসলে দুর্দান্ত এক হেডে গোল করেন তিনি।

এই ম্যাচে খেলতে নেমে লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। উভয়েরই টানা ষষ্ঠ বিশ্বকাপ এটি। পাশাপাশি, বিশ্বকাপে ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমেছেন সিআর সেভেন। বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড় এখন পর্তুগাল অধিনায়ক।

খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়