শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা 

স্পোর্টস ডেস্ক : টানা দ্বিতীয়বার লা লিগা শি‌রোপা জিত‌লো বা‌র্সেলোনা। তাও আবার তিন ম‌্যাচ হা‌তে রেখে। রোববার (১০ মে) দিব্গত রা‌তে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল বার্সেলোনা। দীর্ঘ লা লিগা ইতিহাসে প্রথমবারের মতো ক্লাসিকো ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করলো বা‌র্সেলোনা। দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে ‌কোচ হ্যান্সি ফ্লিকের দল।

শিরোপার সংখ্যায় অবশ্য এখনও এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাদের ঘরে আছে ৩৬টি লা লিগা ট্রফি। তবে ব্যবধান কিছুটা কমিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের মোট শিরোপা এখন ১০৫টি, আর বার্সেলোনার ১০৪টি। শুধু শিরোপাই নয়, ক্লাসিকোর জয় সংখ্যাতেও সমতা ফিরিয়েছে বার্সা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এখন উভয়ের জয় ১০৬টি করে।

এদিন এল ক্লাসিকোতে আধিপত্য ছিল বার্সেলোনারই। প্রায় ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে ধার দেখিয়েছে তারা। গোলের উদ্দেশে ১০টি শট নেয় বার্সা, যার সাতটিই ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে আটটি শট নেয়, যার মধ্যে লক্ষ্যে ছিল কেবল একটি। সেটিও ম্যাচের শুরুর দিকে ভিনির প্রচেষ্টা।

বার্সেলোনার হয়ে দুইটি গোল করেন যথাক্রমে রাশফোর্ড ও ফেরান তোরেস। ম্যাচের নবম মিনিটে ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে বার্সাকে এগিয়ে দেন ইংলিশ তারকা রাশফোর্ড। তার নয় মিনিট পরই আবারও আঘাত হানে বার্সা। ওলমোর দারুণ এক ব্যাক ফ্লিক থেকে জালের ঠিকানা খুঁজে নেন ফেরান।

এই জয় বার্সেলোনার জন্য ছিল আবেগেরও। ম্যাচের দিন সকালেই বাবা হারান কোচ ফ্লিক। ব্যক্তিগত শোককে পাশে সরিয়ে ডাগআউটে দাঁড়িয়ে দলকে নেতৃত্ব দেন তিনি। আর খেলোয়াড়রাও কোচকে হতাশ করেননি। দারুণ লড়াই করে জয় তুলে নিয়ে শিরোপা উৎসর্গ করেছেন নিজেদের কোচকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়