শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ১০:১৩ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশেরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে ভাড়া বাসা থেকে রুপালী দাস (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চা দোকানদার কৃষ্ণ দাসের স্ত্রী। তার বাবার নাম গণেশ দাস বলে জানা গেছে।

জানা যায়, প্রায় পাঁচ বছর আগে সাভারের গণেশ দাসের কন্যা রুপালী দাসের সঙ্গে কৃষ্ণ দাসের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভৈরব বাজারের টিনপট্টি এলাকার মোহাম্মদ আলীর বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন কৃষ্ণ দাস। সম্প্রতি আরেকটি সন্তান নেওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ নিয়ে গত দুই থেকে তিন মাস ধরে তাদের দাম্পত্য কলহ চলছিল।

রোববার  (১০ মে ) দুপুরে রুপালী দাস নিজ কক্ষের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। পাশের কক্ষ থেকে শাশুড়ি ডাকাডাকি করলে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ সময় মরদেহের পাশ থেকে একটি চিরকুট জব্দ করা হয়েছে। তবে সেটি রুপালীর লেখা কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভৈরব থানার এসআই শক্তি মৃধা জানান, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় রুপালী দাসের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে একটি চিরকুট পাওয়া গেছে। তবে চিরকুটটি রুপালীর লেখা বলে মনে হচ্ছে না। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়