শিরোনাম
◈ স্থানীয় সরকার নির্বাচনে চ্যালেঞ্জে পড়তে পারে বিএনপি, নানা উদ্যোগ ◈ ঈদুল আজহা উপলক্ষে যত টাকায় মিলবে টিসিবির তিন পণ্য! ◈ আ’লীগের পুনর্বাসন নিয়ে কোনো চাপে নতি স্বীকার করবে না সরকার ◈ উচ্ছেদকৃত হকারদের পুনর্বাসনে ডিজিটাল আইডি চালু করছে ঢাকা দুই সিটি ◈ অ‌নেক ক‌ষ্টে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড‌কে হারা‌লো আর্সেনাল ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হারিয়ে লা লিগা শিরোপা জিতলো বার্সেলোনা  ◈ রেমিট্যান্স যোদ্ধাদের জন্য দুই মাসের মধ্যে আসছে ‘প্রবাসী কার্ড’ ◈ মিয়ানমারে মধ্যরাতের ভূমিকম্প, কেঁপে উঠল চট্টগ্রামও ◈ পাকিস্তানের ক্রিকেট তারকা ইরফান ধরা পড়লেন ট্রাফিক পুলিশের হাতে ◈ ভুয়া সাইবার মামলা ঠেকাতে নতুন আইনে কঠোর ব্যবস্থা

প্রকাশিত : ১১ মে, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ১১ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যু

ফারুকুজ্জামান , কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইলে লিচুর বিচি গলায় আটকে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার রাউতি ইউনিয়নের ভাওয়াল গ্রামে এ ঘটনাটি ঘটে। 

মৃত ওই শিশুর নাম ঋত্বিক সাহা (৮)। সে ভাওয়াল গ্রামের বাসিন্দা টিপন সাহার ছেলে। ঋত্বিক পুরুড়া বর্ণমালা কিন্ডারগার্টেনের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার সকালে নিজ বাড়িতে লিচু খাওয়ার সময় অসাবধানতাবশত ঋত্বিকের গলায় একটি লিচুর বিচি আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বেলা ১টার দিকে হাসপাতালে পৌঁছালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাড়াইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অতীশ দাস রাজিব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়