শিরোনাম
◈ মব সহিংসতায় মে মাসে নিহত ৩২ : এমএসএফ ◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ০৭:৪০ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুমের মধ্যে শ্বাসকষ্ট, নতুন ওষুধ আনছেন গবেষকেরা

ঘুম না আসা, প্রবল নাক ডাকা এবং ঘুমের মধ্যে দমবন্ধ হয়ে আসার মতো সমস্যা এখন শুধু বয়স্কদের মধ্যেই সীমাবদ্ধ নেই; তরুণদের মধ্যেও দ্রুত বাড়ছে। সাম্প্রতিক সমীক্ষা অনুযায়ী, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ভারতে ১০ কোটিরও বেশি মানুষ বিভিন্ন ধরনের ঘুমজনিত সমস্যায় ভুগছেন। কেউ অনিদ্রায় আক্রান্ত, আবার অনেকে ভুগছেন স্লিপ অ্যাপনিয়াতে।

স্লিপ অ্যাপনিয়া অত্যন্ত জটিল একটি সমস্যা। এতে ঘুমের সময় শ্বাসনালির পথ আংশিক বা পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে। ফলে রোগীর শ্বাসকষ্ট, দম আটকে আসা কিংবা টানা কাশির মতো সমস্যা দেখা দেয়। এর প্রভাবে সকালে মাথাব্যথা, সারাদিন ঘুম ঘুম ভাব এবং দীর্ঘমেয়াদে হৃদরোগ বা উচ্চ রক্তচাপের ঝুঁকিও বাড়তে পারে।

এতদিন এই সমস্যার চিকিৎসায় মূলত CPAP Machine ব্যবহৃত হত। তবে মুখে মাস্ক লাগিয়ে ঘুমানো অনেকের কাছেই অস্বস্তিকর হওয়ায় গবেষকেরা বিকল্প সমাধান খুঁজছিলেন। সেই প্রচেষ্টার ফল হিসেবে তৈরি হয়েছে নতুন ওষুধ 'AD109'। গবেষকদের দাবি, ছোট্ট এই ট্যাবলেট স্লিপ অ্যাপনিয়ার উপসর্গ কমাতে কার্যকর হতে পারে।

ওষুধটি নিয়ে প্রকাশিত গবেষণাপত্রে জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ৬০০-র বেশি অংশগ্রহণকারীর ওপর পরীক্ষা চালিয়ে ইতিবাচক ফল মিলেছে। এতে শুধু ঘুমের সমস্যাই কমেনি, নাক ডাকা ও ঘুমের মধ্যে শ্বাস আটকে যাওয়ার ঘটনাও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে দাবি করা হয়েছে।

স্লিপ অ্যাপনিয়া সাধারণত তিন ধরনের হয়ে থাকে—

১. Obstructive Sleep Apnea: গলার পেশি শিথিল হয়ে বায়ুপথ বন্ধ হয়ে যায়, ফলে তীব্র নাক ডাকা দেখা দেয়।

২. Central Sleep Apnea: মস্তিষ্ক শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণকারী পেশিকে ঠিকভাবে সংকেত পাঠাতে পারে না।

৩. Complex Sleep Apnea Syndrome: আগের দুই ধরনের সমস্যাই একসঙ্গে দেখা যায়।

গবেষকদের মতে, নতুন ওষুধটি এই তিন ধরনের স্লিপ অ্যাপনিয়ার ক্ষেত্রেই কার্যকর হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়