শিরোনাম
◈ মব সহিংসতায় মে মাসে নিহত ৩২ : এমএসএফ ◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও)

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১২:৫৩ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরুর মাংস খাওয়ার পর ভুলেও যে খাবার খাবেন না

কোরবানির ঈদে সবাই কম বেশি গরুর মাংস খেয়ে থাকেন। তবে অতিরিক্ত মাংস খাওয়া যে কারোর জন্যই বিপজ্জনক হতে পারে।

সব খাবারেরই নিজস্ব পাচন ক্ষমতা রয়েছে। কিছু খাবারের কম, কিছু খাবারের বেশি। তাই একটি খাবার খাওয়ার পর অন্য খাবার খেতে সাবধানতা অবলম্বন করা উচিত।

তেমনই গরুর মাংস খাওয়ার পরপরই কিছু খাবার থেকে দূরে থাকতে হবে। এসব খাবার শরীরের জন্য বিপদ ডেকে আনতে পারে।

এগুলো হচ্ছে, দুগ্ধজাত খাবার কিংবা দুধ। পুষ্টি বিজ্ঞানীদের মতে, আমিষ খাবারের পর দুধ খেলে তা পুষ্টিতে সমস্যার সৃষ্টি করে। এতে ত্বকের সমস্যাও হতে পারে।

মাংসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, তেমনি দুধেও থাকে অনেক প্রোটিন। তাই মাংস খাওয়ার পর দুধ খেলে শরীরে অতিরিক্ত প্রোটিন পড়ার কারণে পাচন ক্ষমতা তা সহ্য করতে পারে না। এতে হজমে সমস্যা হয়। কারো কারো মারাত্মকভাবে অ্যালার্জির সমস্যাও হতে পারে।

দুধ ও মাংস- দুটিই হজম হতে অনেক বেশি সময় নেয়। তাই এই দুটি খাবার একসঙ্গে খেলে পেটে গ্যাস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া মাংস আর দুধ-দুটিই পাচন ক্ষমতার বিরুদ্ধে কাজ করে, যা পরিপাক তন্ত্রকে দুর্বল করার পাশাপাশি এর ক্ষতিসাধন করতে শুরু করে।

হজমে সমস্যার পাশাপাশি এই দুই খাবার একসঙ্গে খেলে ত্বকের নানা সমস্যা, অ্যালার্জি,  আলসারের সমস্যা, কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে এসিড বা আরও রোগের কারণ হতে পারে। তাই কোরবানির ঈদে ডেজার্ট হিসেবে দুধের পায়েস, ফিরনি থাকলে তা মাংস খাওয়ার পর পর খাবেন না।

এসব সমস্যা থেকে বাঁচতে মাংস খাওয়ার পর ভুলেও দুগ্ধজাত খাবার খাওয়া যাবে না। আর যদি ভুলে খেয়েও ফেলেন তাহলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন।

পুষ্টি বিজ্ঞনীদের মতে, মাংস খাওয়ার কমপক্ষে দুই ঘণ্টা পর দুধ বা দুগ্ধজাত দ্রব্য খাওয়া উচিত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়