শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২৯ আগস্ট, ২০২৩, ০১:৫২ রাত
আপডেট : ২৯ আগস্ট, ২০২৩, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদিতে কনসার্ট করতে গিয়ে প্যান্ট ছিঁড়ল গায়িকার, অতঃপর...

অস্ট্রেলিয়ান র‍্যাপার ইগি অজালেয়া। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক: সৌদি আরবে নির্ধারিত সময়ের আগেই কনসার্ট বন্ধ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ান র‍্যাপার ইগি অজালেয়া। গায়িকার দাবি, প্যান্ট ছিঁড়ে যাওয়ায় মাঝপথেই কর্তৃপক্ষ তার কনসার্ট বন্ধ করে দিয়েছে। গত শুক্রবার সৌদি আরবে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির কথা শেয়ার করেছেন ৩৩ বছর বয়সী এই গায়িকা।

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইগি। লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, কনসার্ট শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পাইনি আমি। তাই আগেই শেষ করতে হয়েছে। আমি খুবই দুঃখিত। আসলে মাঝপথে আমার প্যান্ট ছিঁড়ে যায়, এরপর কর্তৃপক্ষ এসে কনসার্ট বন্ধ করে দেয়।’

কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ করেই প্যান্ট ছিঁড়ে যায় ইগি অজালেয়ার। গায়িকা তখন মঞ্চে বসে পড়েন। তখন তার দলের সদস্যরা দ্রুত এসে পরিস্থিতি সামাল দেন। ইগি বলেন, ‘ঘটনাটি সৌদি আরবেই ঘটল, এমন কিছু হওয়ার জন্য যা সবচেয়ে অনুপযুক্ত জায়গা।’

স্থানীয় শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইগি। বলেছেন ‘অসাধারণ সব স্মৃতি নিয়ে ফিরব। এখানে গাইতে আসা দারুণ ছিল। সবাই সহযোগিতা করেছে।’

ইগির কনসার্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে সৌদি আরবের আয়োজক কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি।

 
  • সর্বশেষ
  • জনপ্রিয়